রাজধানীর মতিঝিল থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ জন ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন; ফিরোজ, সৈয়দ মনিরুজ্জামান, বাদল, শহীদ হাসান ও মোমেন আলী।
সোমবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আটককৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।








