চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজউকের নিয়ম মেনেই বাড়ি বানিয়েছি: শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে এই নায়ক বললেন, ‘আমি রাজউকের নিয়ম মেনে ও অনুমতি নিয়েই বাড়ি বানিয়েছি’। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজউক কর্তৃপক্ষ নগরীর নিকেতনের ব্লক-ই, রোড-৬, হোল্ডিং-১ নম্বরে নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০ তলা ভবনে অভিযান চালিয়ে ‘নকশা না মেনে বাড়ি নির্মাণ’-করায় তাকে এ জরিমানা করেন রাজউকের নির্বাহী হাকিম আশরাফ হোসেন।

কোনো ধরনের নোটিশ ছাড়াই রাজউকের এই অভিযান সম্পন্ন হয়েছে বলে দাবি শাকিব খানের।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন: আমার বোনের জামাই বাড়ির ওখানে ছিল। হঠাৎ রাজউক থেকে কয়েকজন লোক এলো। এসে জরিমানা রিসিট দিল। তারপর বাড়ির ওখানে কয়েকজন ছিল, তাদের গাড়িতে উঠতে বলা হলো। আগে থেকে কোনো নোটিশও করেনি। এটা কি ঠিক হলো?

শাকিব বলেন, রাজউকের নিয়ম মেনেই বাড়ি বানিয়েছি। ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির ক্যান্টিলিভার (বারান্দা) একফিট বাড়িয়েছে। এটা তো এমন কিছু না যে জেল-জরিমানা করতে হবে! আশপাশে যতগুলো বাড়ি আছে বেশিরভাগই বারান্দা বাড়ানো। রাজউক সবগুলো বাড়িতে অভিযান করলো না কেন?

বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা আরো বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হোক। আজ এসে ১০ লাখ টাকা চাইলো। আগামীকাল এসে অন্যকেউ অভিযান করে বলবে ২০ লাখ টাকা দেন, এটাতো হতে পারে না। আমার যদি কোনো ভুল হয়েই থাকে, তাহলে আগে কেন কোনো নোটিশ দিয়ে সতর্ক করা হলো না?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরিমানাবাড়িরাজউকলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবরার হত্যা মামলার চার্জশিট গ্রহণ

পরবর্তী

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে হাইকোর্টে তলব

পরবর্তী

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে হাইকোর্টে তলব

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT