চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে বিজিবি ও কাঠ পাচারকারী সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:০৩ অপরাহ্ণ ২৭, মে ২০১৬
বাংলাদেশ
A A

কাঠ পাচারকে কেন্দ্র করে রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়ায় বিজিবি ও কাঠ পাচারকারীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ঘটনায় ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। 

চন্দ্রঘোণা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আনোয়ার জানান, নিহতদের নাম সাদ্দাম হোসেন(৩৫) ও মোঃ জাবেদ(৩৪)। এ ঘটনায় জুয়েল নামে ১ জনকে আটক করা হয়েছে।

চন্দ্রঘোণা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আনোয়ার আরো জানান, বিজিবি চেক পোষ্টে হামলা ও অগ্নি সংযোগ ও কাঠ পাচারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনার পর বড়খোলা পাড়াসহ আশপাশের বেশ কয়েকটি পাড়া পুরুষ শূণ্য হয়ে পড়েছে। এই ঘটনার পর স্থানীয় বড়খোলা পাড়া বাজার বন্ধ রয়েছে। এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশ ও বিজিবি টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চোরাই কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি বিজিবির ঢংছড়ি চেক পোষ্ট অতিক্রম করার সময় বিজিবি গাড়ীটিকে থামতে বলে। কাঠ পাচারকারীরা বিজিবির নির্দেশ উপেক্ষা করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ক্যাম্প থেকে প্রায় ৩শ গজ দুরে গাড়ি উল্টে গিয়ে গাড়ীর নিচে চাপা পড়ে সাদ্দাম হোসেন (৩৫) নামে একজন কাঠ পাচারকারী নিহত হয়। 

এ ঘটনার পর স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে বিজিবি ক্যাম্পে হামলা করে দুটি চেক পোষ্টে আগুন দিলে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে উত্তেজিত লোকজনকে ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় প্রায় ১০ জন আহত হয়। এদের মধ্যে ২ কাঠ পাচারকারী মারাত্মক আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জাবেদ (৩৪) নামে আরো ১জন মারা যায়।

ট্যাগ: বিজিবিরাঙামাটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিলেন মমতা

পরবর্তী

‘আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা উদ্দেশ্যমূলক’

পরবর্তী

‘আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা উদ্দেশ্যমূলক’

ধনীদের কর ফাঁকির বিরুদ্ধে বিশ্ব নেতাদের শক্ত অবস্থান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT