চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গাকে মুক্তিযুদ্ধ মঞ্চের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৯
রাজনীতি
A A
মুক্তিযুদ্ধ মঞ্চ-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সোমবার সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ নূর হোসেনের পরিবারের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করার অপরাধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ মশিউর রহমান রাঙ্গাকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে।’

‘সরকারের কাছে আমাদের দাবি সংবিধান পরিপন্থী, গণতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান এবং শপথ ভঙ্গ করার অপরাধে অভিশংসনের মাধ্যমে মশিউর রহমান রাঙ্গার সংসদ সদস্য পদ শূন্য করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে গণমাধ্যমে প্রকাশ্য স্বৈরাচার বলে রাঙ্গা চরম মিথ্যাচার করেছেন। স্বৈরাচার এরশাদের দোসর মশিউর রহমান রাঙ্গা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করা শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর ফেনসিডিলখোর বলে নিজেদের অবৈধ সামরিক জান্তার চরিত্রকে বৈধতা দেয়ার চেষ্টা করেছেন। স্বৈরাচার এরশাদ এই হত্যাকাণ্ডের জন্য শহীদ নূর হোসেনের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছিলেন। মশিউর রহমান রাঙ্গা সেটা ভুলে গিয়ে নতুন বিতর্ক তৈরি করে স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন,’ বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে তিনি দ্রুত রাঙ্গাকে দল থেকে বহিষ্কার করার দাবি জানান। নইলে মুক্তিযুদ্ধ মঞ্চ ২৪ ঘণ্টা পর যে কোনো সময় জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

Reneta

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মশিউর রহমান রাঙ্গার সংসদ সদস্য পদ অভিশংসনের মাধ্যমে শূন্য ঘোষণা, জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে দ্রুত অপসারণ করে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রাঙ্গাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়াসহ তিন দফা দাবি জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়প্রধানমন্ত্রী শেখ হাসিনামুক্তিযুদ্ধ মঞ্চশহীদ নূর হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT