দৈনিক সিলেটের ‘ডাক’ পত্রিকার ডিক্লারেশ বাতিল করে জেলা প্রশাসকের দেয়া নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
হাইকোর্টের এই রায়ের ফলে পত্রিকাটি আবার প্রকাশনা শুরু করতে বাধা নেই বলে জানিয়েছে আব্দুল হালিম কাফী।
আইনজীবী আব্দুল হালিক কাফী পরে জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ার কারণে ডিক্লারেশ বাতিল করা হয়।
এরপর এবিষয়ে রিট করা হলে আদালত রুল জারি করেন। সম্প্রতি রাগীব আলী জামিন পান।








