চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য রাখাইন রাজ্যে ‘নিরাপদ এলাকা’ চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থীরা সীমান্তে বারbedে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ‘সেফ জোন’ বা নিরাপদ এলাকা তৈরি করার প্রস্তাব রেখেছে বাংলাদেশ। সেফ জোনগুলো বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পরিচালনা করবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের দেয়া তথ্য অনুসারে, আগস্টে সহিংসতা শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ৪ লাখের মতো রোহিঙ্গা এর আগে থেকেই বাংলাদেশে বসবাস করছে। ফলে ছোট এই দেশের ওপর অতিরিক্ত এই জনগোষ্ঠীর চাপ খুব বেশি হয়ে পড়েছে।

তাই প্রতিনিয়ত নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল থামাতে এবং নিজ দেশেই একটু নিরাপদ ঠাঁইয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য রেডক্রসের আন্তর্জাতিক কমিটির মাধ্যমে মিয়ানমার সরকারের কাছে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

প্রস্তাবনায় বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের মূল আবাসস্থল রাখাইন রাজ্যের তিনটি অঞ্চল সুরক্ষিত করে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ ও সহিংসতায় বাস্তুহারা রোহিঙ্গাদের সেখানে পুনর্বাসন করা হবে। এলাকাগুলো জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নজরদারিতে থাকবে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, সেফ জোন তৈরির এই প্রস্তাবের পেছনে যুক্তি হলো, কোনো রোহিঙ্গা বাংলাদেশের ভেতর ঢুকতে পারবে না।

বাংলাদেশের পক্ষ থেকে এই অনুরোধ মিয়ানমারের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে রেডক্রস। তবে সংস্থাটি এ-ও বলেছে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যা দুই দেশকে মিলে নিতে হবে।

Reneta

মিয়ানমারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাবে মিয়ানমারের ইতিবাচক সাড়া দেয়ার সম্ভাবনা খুব কম। কেননা দেশটির সরকার রোহিঙ্গাদের তাদের নাগরিক বলেই স্বীকার করে না। তারা বরাবরই দাবি করে আসছে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী। তাই তাদেরকে মিয়ানমারে রাখতে আগ্রহী নয় সরকার।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মারা গেছে, আর প্রাণভয়ে লাখো মানুষ সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

পরবর্তী

রোহিঙ্গা আশ্রয় দিয়েও শেখ হাসিনার ‘দোষ’, আর এরদোগান প্রশংসিত!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা আশ্রয় দিয়েও শেখ হাসিনার 'দোষ', আর এরদোগান প্রশংসিত!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বাইরেও হবে লা লিগার ম্যাচ

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT