চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকিবুলের হ্যাটট্রিকে কোয়ার্টারের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের হ্যাটট্রিকে স্কটল্যান্ডকে একশর নিচে গুটিয়ে বড় জয়ের মঞ্চটা সাজিয়েই রেখেছিল বাংলাদেশ। ঝটপট রান তুলে পরে টানা দ্বিতীয় জয়ে সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টারের পথে এক পা দিয়ে রাখল টাইগাররা।

পচেফস্ট্রুমে মঙ্গলবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বাংলাদেশ তুলে নিয়েছে ৭ উইকেটের জয়। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছিল আকবর আলীর দল।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ যুবাদের। তার আগে জিম্বাবুয়ে যদি নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হারে, এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টারে উঠে যাবে লাল-সবুজরা। তখন সেদিনের হিসাব থাকবে গ্রুপ-সি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখার। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এখনও জয়ের মুখ দেখেনি।

আগে বল করতে নেমে ৩০.৩ ওভারে স্কটিশ যুবাদের ৮৯ রানে গুটিয়ে দেয় টাইগার যুবারা। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ৭ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে বাংলাদেশ।

শুরুতে এদিন টপাটপ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকেছে স্কটল্যান্ড। একসময় ৬৭ রানে ৮ উইকেট খুইয়ে বসে। টাইগাররা প্রথম সাফল্য আনে পঞ্চম ওভারেই। শরিফুল ইসলাম এনে দেন উইকেট। পরে আরও চার উইকেট তুলে নেয় লাল-সবুজরা। তারপর রাকিবুল ম্যাজিক!

১৭ বছর বয়সী রাকিবুল নিজের চতুর্থ ওভারে এসে পান সাফল্য। ২৪তম ওভারের প্রথম বলে এক রান দেন, পরের বলে তুলে নেন ডট। তৃতীয় বলে কেস সাজ্জাদকে বোল্ড করে শুরুটা করেন।

Reneta

ওই ওভারের চতুর্থ বলে রবার্টসনকে এলবিডব্লিউ করেন। পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। চার্লি পিটকে বোল্ড করে অন্যকোনো ফিল্ডারের সাহায্য ছাড়াই পূর্ণ করেন দারুণ এক বিশ্বকাপ হ্যাটট্রিক।

শেষপর্যন্ত রাকিবুল ৫.৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শুরুর সাফল্য আনা দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় নিয়েছেন একটি করে উইকেট।

যুব ওয়ানডেতে এদিন তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেল বাংলাদেশ। যুব বিশ্বকাপে দ্বিতীয়। ২০১০ বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আর ২০১৩ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন।

লক্ষ্য তাড়ায় নেমে তানজিদ হোসেন রানের খাতা খোলার আগেই ফিরলেও কোনো সমস্যা হয়নি। পারভেজ হোসেন ইমন ২৫, শামিম হোসেন ১০ রানে আউট হন। তৌহিদ হৃদয় ১৭ ও মাহামুদুল হাসান জয় ৩৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলযুব বিশ্বকাপ-২০২০রাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT