চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাউজান স্বাধীন হলো আজ’

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:১১ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও চট্টগ্রামের রাউজান স্বাধীন হলো আজ। সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার বাবা ফজলুল কাদের চৌধুরী রাউজানে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছিলেন, সেটার অবসান ঘটলো এতোদিনে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই বললেন নতুন প্রজন্মের কাছে সাকা চৌধুরীর একাত্তরের ঘৃণ্য অপরাধ তুলে ধরা সাংবাদিকদের একজন অম্লান দেওয়ান।

সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকার খবরে অম্লান দেওয়ান বলেন: চট্টগ্রামের রাউজানে আমার বাড়ি। সেখানেই সাকা চৌধুরীর পৈতৃক ভিটা। দুটো গল্প বলি, তাহলেই বুঝবেন সাকা চৌধুরী ও তার বংশের লোকেরা রাউজানে কি ধরণের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছেন।

তিনি জানান: ইলেকশনের আগে আগে সাকা চৌধুরী ভোটারদের বাড়িতে যেতেন। গিয়ে সবাইকে জিজ্ঞেস করতেন, তোমরা তো আমাকেই ভোট দিবা, তাই না? অনেকে ভয়ে বা অন্য কোনো কারণে হয়তো বলতো ‘হ্যাঁ দিবো।’ জবাবে সাকা বলতেন, তা হলে ভোটকেন্দ্রে আর তোমাদের যাওয়ার দরকার নেই। তোমরা বলেছো, আমরা ভোট নিয়ে নিবো।

Banglabid

আর একটি ঘটনার কথাও শোনালেন ফরাসী দূতাবাসের সাবেক এই কর্মকর্তা। বললেন, ইলেকশনের আগে বস্তায় করে ১০ টাকা ৫ টাকার নোট নিয়ে যাওয়া হচ্ছিলো। রাস্তায় যখন জিজ্ঞেস করা হলো বস্তায় কি? সাকা জবাব দিলেন, কাঁঠালপাতা। ইলেকশন এলেই ছাগলরা কাঁঠালপাতা খাইতে চাই, তাই নিয়ে যাচ্ছি।

‘একটা সময় এই ছিলো রাউজানের রাজনৈতিক সংস্কৃতি। তত্ত্বাবধায়ক সরকার আসার আগে এলাকায় প্রায় ১০০ জন খুন হয়েছেন। পরে তো আর একটাও হয়নি। সাকা চৌধুরীর একটা নিজস্ব ‘কিলার গ্রুপ’ই ছিলো। তারা যাকে টার্গেট করতো তাদের নাম লিস্ট করা থাকতো। যাকে নিকট ভবিষ্যতে মারা হবে, তার নামের নিচে লাল দাগ দিতো তারা। পরে গিটারের ব্যাগে করে অস্ত্র নিয়ে গিয়ে সরাসরি মেরে রেখে আসতো,’ বলে জানান ৯০ দশকের শুরুতে সাপ্তাহিক বিচিন্তা এবং প্রিয় প্রজন্মে সাকার ভয়ংকর রূপ তুলে ধরা অম্লান দেওয়ান।

তিনি বলেন: এসব বিবেচনা করলে বলা যায়, সেই অত্যাচারী যুগের অবসান হলো আজ। সৃষ্টি হলো নতুন ইতিহাস, দেশের জন্যও আজ নতুন একটা যুগের শুরু হলো। এই লোকটির ফাঁসি হবে কিনা সেই বিষয়ে অনেকের মনেই সংশয় ছিলো, সেটাও আজ একেবারে দূর হয়ে গেলো.’ বলেই মনে করছেন অম্লান দেওয়ান।

Reneta

যে সময়ে সাকা চৌধুরী এক আতঙ্কের নাম, সেই সময়ে তাকে নিয়ে সাপ্তাহিক বিচিন্তা ও প্রিয় প্রজন্মে ক্রমাগত লিখেছেন অম্লান দেওয়ান। সেসময় তাকেও কম বিপদে পড়তে হয়নি। চ্যানেল আই অনলাইনকে তিনি শোনালেন তেমনই আর একটি ঘটনা।

‘একবার সাকা চৌধুরী আমাকে ডাকলেন। গেলাম ইন্টারভিউ নেওয়ার জন্য। টেপ রেকর্ডার নিয়ে গেলাম। টেবিলে রাখতেই তিনি প্রশ্ন করলেন, এটা কি? বলতেই, নানান এলোমেলো কথা-বার্তা বলে বললেন, যাও পারলে লিখ। পরে লেখা ছাপা হলো আনন্দবাজার পত্রিকায়। এরপর আমার উপর শুরু হলো ক্রমাগত হুমকি, নানান সময়ে লোক পাঠানো, এমনকি আত্নীয়-স্বজনের ক্ষতি করার প্রচেষ্টা।’

এসবের মধ্যে দিয়েই চলমান ছিলো পরে চট্টগ্রামে ‘কোয়েপাড়া মডেল গ্রামের প্রতিষ্ঠাতা অম্লান দেওয়ানের সাংবাদিকতা। সাকা চৌধুরীর ভয়াবহ সব কর্মকাণ্ডের শাস্তি মিলেছে আজ। তবে এই দিনে অম্লান দেওয়ানের চাওয়া, সরকার সাকা চৌধুরীর বাড়ি ‘গুড হিলস’কে অধিগ্রহণ করে গণহত্যার স্মৃতিচিহ্ন সংরক্ষণ করুক।

কারণ হিসেবে তিনি বলেন, ‘গুড হিলস’ ছিলো একটা টর্চার সেল। একাত্তরেতো বটেই, তারপরও সেখানে এতো মানুষের উপর অত্যাচার এবং এতো হত্যা হয়েছে যা ধারণা করা যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতা বিরোধী অপরাধসাকা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং!

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT