ডিসেম্বরে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। আমেরিকান স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সংসার কেমন চলছে, তা নিয়ে জানার আগ্রহের শেষ নেই ভক্তদের। আর সেজন্যই টিভি শো ‘দ্য ভিউ’তে প্রিয়াঙ্কা জানালেন সংসার সম্পর্কে নানা তথ্য।
প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি রাঁধতে পারিনা, আমি খুবই খারাপ স্ত্রী।’ তিনি জানান, নিক মায়ের হাতের খাবার খেয়ে বড় হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার মা চাকুরীজীবী ছিলেন। তাই প্রিয়াঙ্কা মায়ের কাছ থেকে রান্না শিখেননি। তবে তিনি জানিয়েছেন, ডিম ভাজি এবং রুটি টোস্ট করতে পারেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, রান্না না পারায় নিকের কোনো অসন্তুষ্টি নেই। প্রিয়াঙ্কা যখন নিককে জানান যে তিনি রান্না পারেন না তখন নিক বলেন, ‘কোনো সমস্যা নেই, আমিও পারিনা।’
প্রিয়াঙ্কা কিছুদিন আগে শেষ করেছেন ‘স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার কাজ। ছবিটি ১১ অক্টোবর মুক্তি পাবে। হিন্দুস্তান টাইমস








