চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষগুলো কোথায় হারিয়ে গেল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
অদ্ভুতুড়ে, লাইফস্টাইল
A A
রহস্য

প্রতিদিন যে মানুষটির সঙ্গে চলাফেরা, বন্ধুত্ব কিংবা প্রেম, সেই মানুষটি যদি হুট করে হারিয়ে যায়? নাহ, এই হারিয়ে যাওয়া মৃত্যু নয়। একদম পুরোপুরি হারিয়ে যাওয়া। অনেকটা জাদু করে অদৃশ্য করে দেয়ার মতো। পৃথিবীতে কিছু মানুষ ঠিক এভাবেই হারিয়ে গিয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি আজ অবধি। এমনকি কীভাবে হারিয়ে গিয়েছে সেই সম্পর্কেও ধারণা করা যায়নি।

জেনে নিন তেমনই অদ্ভুত কিছু অমীমাংসিত হারিয়ে যাওয়া সম্পর্কে।

জেমস টেটফোর্ড: ১৯৪৯ সালের ১ ডিসেম্বর তারিখে জেমস টেটফোর্ড নামের একজন ব্যক্তি বেনিংটনের উদ্দেশ্যে সেইন্ট এলবান থেকে বাসে করে যাত্রা শুরু করেন। বাস ভরা যাত্রী ছিলেন। বাসটি পথে কোথাও থামেনি। কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল, জেমস বাসে নেই। অথচ কিছুক্ষণ আগেও যাত্রীরা তাকে সিটে ঘুমাতে দেখেছেন। টেটফোর্ড অদৃশ্য হয়ে গেলেও তার লাগেজ, ওয়ালেট সব কিছু সিটেই পড়ে ছিল। এই রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি।

ভার্জিনিয়া ডেয়ার: ১৫৮৭ সালের ১৮ আগস্ট রোয়ানোক কলোনিতে জন্মেছিলেন ভার্জিনিয়া ডেয়ার। আমেরিকায় জন্মানো প্রথম ব্রিটিশ ছিলেন তিনি। তার দাদা জন হোয়াইট এই কলোনি গড়ে ওঠার পেছনের একজন ছিলেন। কিছু কাজে কলোনির বাইরে গিয়েছিলেন জন হোয়াইট। তিন বছর পর ১৫৯০ সালে ফিরে এসে তিনি তার নাতনিকে পাননি। শুধু নাতনিই নয়, পুরো কলোনির কাউকেই পাননি তিনি। দ্বীপের অধিবাসী ৯০ জন পুরুষ, ১৭ জন নারী এবং ১১ জন শিশুর কারোরই কোনো অস্তিত্ব ছিল না। যেন সবাই অদৃশ্য হয়ে গিয়েছেন। আজও এই রহস্যের কোনো উত্তর মিলেনি।

ওয়েন পারফিট: ওয়েন পারফিট হারিয়ে যাওয়ার বিষয়টি খুবই রহস্যজনক। শেপটন ম্যালেটের শহরে বোনের বাড়িতে থাকতেন .৬০ বছর বয়সী প্যারালাইজড পারফিট। ১৯৭৩ এর গ্রীষ্মে একদিন হটাত তিনি হারিয়ে যান। ভাইকে মাত্রই হুইল চেয়ারে দেখে পাশের রুমে গিয়েছিলেন বোন। কয়েক মিনিট পর ফিরে এসে হুইল চেয়ারটি ফাকা দেখতে পান। ওয়েন পারফিট হাঁটতে পারেন না। তাই কোথাও যাওয়ার সুযোগও নেই। তবুও আশে পাশে খুঁজতে শুরু করেন। বাড়ির সামনের রাস্তার কেউ কিংবা যে ফার্মের মধ্যে দিয়ে বের হওয়ার রাস্তা সেখানের কেউ তাকে দেখেনি। আজ পর্যন্ত ওয়েন পারফিটের অদৃশ্য হয়ে যাওয়ার কোনো সমাধান পাওয়া যায়নি।

অ্যামব্রোস বিয়ার্স: এইবিও এর ট্রু ডিটেকটিভ এর প্রথম সিজন এর পেছনে অনুপ্রেরণা যোগানোদের একজন ছিলেন আমেরিকান লেখক অ্যামব্রোস বিয়ার্স। কিন্তু তিনি নিজেও একটা সময়ে বাস্তব জীবনের একটি অমীমাংসিত রহস্যে পরিণত হয়ে গিয়েছেন। ১৯১৩ সালে বিয়ার্স একদিন তার পরিবারকে জানান যে তিনি পঞ্চ ভিলা রিভল্যুশনে যোগ দিতে মেক্সিকো যাচ্ছেন। মেক্সিকো পৌঁছে কিছুদিন চিঠি পাঠিয়েছেন তিনি। তার কিছু দিন পর থেকে তিনি একদম হারিয়ে যান। অনেকে ধারনা করেন তিনি আত্মহত্যা করেছেন। আবার কেউ কেউ মনে করেন তাকে খুন করা হয়েছে। তবে কোনো যুক্তিই বিশ্বাসযোগ্য না হওয়ার এখনও বিষয়টি রহস্যই থেকে গেছে।

ব্রিয়ান শাফার: ২৭ বছর বয়সী মেডিকেল স্টুডেন্ট ব্রিয়ান শাফার হারিয়ে গিয়েছিলেন ২০০৬ সালের ১ এপ্রিল। সেদিন রাতে বন্ধুদের নিয়ে কলম্বাস বার-এ ঢুকেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সিকিউরিটি ক্যামেরায় তার বার-এ প্রবেশের ভিডিও থাকলেও, বের হওয়ার কোনো ভিডিও ছিল না। ফলে এই ঘটনার রহস্য উন্মোচিত হয়নি আজও।

ট্যাগ: রহস্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবদম্পতিকে স্বাগত জানাতে সেজেছে ‘সিং ভিলা’

পরবর্তী

শাহজালালের ‘পোস্ট অফিসে’ ৮৬৮ কেজি খাত

পরবর্তী

শাহজালালের ‘পোস্ট অফিসে’ ৮৬৮ কেজি খাত

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকারবার্গের পদত্যাগ চান ফেসবুকের বিনিয়োগকারীরা

সর্বশেষ

ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT