চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহমত অর্জনের মহিমান্বিত রাত

চকোর মালিথা চকোর মালিথা
৬:৫৩ অপরাহ্ণ ২২, মে ২০১৬
বাংলাদেশ
A A

আজ পবিত্র শবে বরাত। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। পাপমুক্তি আর মহান
আল্লাহ রাব্বুল আল আমীনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় এ রাত।
আল্লাহ-তায়ালার রহমত লাভের আশায় এ রাতে ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বাণী দিয়েছেন। আলাদা বাণী দিযেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও।

হিজরী বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তারিখ দিবাগত রাতই মুসলমানদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত। ফরাসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ মানে সৌভাগ্য অর্থাৎ সৌভাগ্যের রজনী। যার আরবী-লায়লাতুল বরাত।

ইসলাম ধর্ম মতে, এ রাতে আল্লাহ মুসলমানদের মাগফিরাত বা গুনাহ্ থেকে পরিত্রাণ দেন। মুক্তি বা নিষ্কৃতির বিশেষ এ রাতে মহান আল্লাহ-তায়ালা আগামী এক বছরের জন্য তাঁর প্রিয় বান্দার হায়াত, মউত, রিজিক দউলত আর আমলের ফায়সালা দিয়ে থাকেন।

হাদিসে আছে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ-তায়ালা তার তিনশ’ দরজা খুলে বান্দার সব চেয়ে কাছাকাছি প্রথম আসমানে নেমে আসেন। এ রাতেই মানুষের ভালো-মন্দের আমলনামা মহান আল্লাহ পাকের দরবারে তুলে ধরা হয়।

অর্ধ শাবানের এ রাতে আল্লাহ-তায়ালা তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন। ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন।

Reneta

তাই আল্লাহ-তায়ালার অশেষ রহমত লাভের আশায় মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা ও ঘরে ঘরে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মগ্ন থাকবেন নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির আসকারসহ ইবাদত বন্দেগিতে। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা জীবনের সব ভুল-ভ্রান্তি ও পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করবেন।

শবে বরাতের এ মহিমান্বিত রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করবেন স্বজনরা। এই রাতে অনেকে মুক্ত হস্তে দান খয়রাত করে থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শবে বরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলাকারী কোল্ট গ্রে-র বাবা কলিন গ্রে।

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

জুলাই ৩১, ২০২৬

‘অ্যাড মানি’ সুবিধার নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

জুলাই ৩১, ২০২৬

১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

জুলাই ৩১, ২০২৬
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাই ৩১, ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT