চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রসিক নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি)-কে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নারয়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যেভাবে সরকার ইসিকে সহায়তা করেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও সেভাবে সহায়তা দেয়া হবে।
কাদের বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচত করবে। সরকার কোন নির্বাচনে কখনো হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

ওবায়দুল কাদের শনিবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি ‘ ৭ মার্চ : আলোকের ঝর্ণাধারা ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবার সততা, যোগ্যতা ও মেধার দিক থেকে বিশ্বের কাছে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বীকৃত সৎ, দক্ষ ও যোগ্য রাজনীতিবিদ। বিশ্বের সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ও কর্মঠ রাজনীতিবিদদের মধ্যে পঞ্চম। সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে এগিয়ে রয়েছেন জার্মানীর এঞ্জেলা মারকেল ও সিঙ্গাপুরের লী। আওয়ামী লীগ সরকারের সময় কোন হাওয়া ভবন গড়ে উঠেনি এবং কারো বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ নেই।

দেশের মানুষ সততার মূল্য দেয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু যেমন দৃশ্যমান বাস্তবতা তেমনি মেট্রোরেল, ফোরলেন মহাসড়ক ও দেশের সার্বিক উন্নয়নও দৃশ্যমান বাস্তবতা। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও যোগ্য নেতৃত্বের প্রতি আস্থাশীল।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. কাজী খলিকুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব দেশ স্বাধীনতা লাভ করলেও মুক্তি লাভ করতে পারে নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মুক্তির সংগ্রামের নেতৃত্বদান করে যাচ্ছেন।

অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির জন্য সবচেয়ে বড় সম্পদ। আর এ সম্পদকে কাজে লাগানো সম্ভব হলেই দেশ প্রকৃত মুক্তির স্বাদ পাবে। আর এ জন্য তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জন্য শুধু গর্বিত না হয়ে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।

Reneta

তথ্য ও গবেষনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। এসময় আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT