চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদের খানের জোড়া বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন রশিদ খান। সবচেয়ে কম ম্যাচ ও কম বয়সে আন্তর্জাতিক ওয়ানডেতে শততম উইকেট নেয়ার রেকর্ড করেছেন আফগানিস্তানের লেগস্পিনার। রোববার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

রশিদের শততম শিকার শাই হোপ। এদিন ৯ ওভার বল করে ৪২ রানে একটি উইকেটই নেন। রশিদ ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বাকি ৫০ উইকেট নিলেন ১৮ ম্যাচেই। আরেক স্পিনার মুজিবুর রহমানের ৪ উইকেটের ভেলকিতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২০৪ রানে।

সবচেয়ে কম ম্যাচ তো বটেই সবচেয়ে কম বয়সেও ওয়ানডে ক্রিকেটে উইকেটের শতক পূরণ করলেন রশিদ। একদিকে মাত্র ৪৪ ম্যাচেই নিলেন ১০০ উইকেট। ৫২ ম্যাচে ১০০ ছুঁয়ে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। স্টার্ক পেছনে ফেলেছিলেন পাকিস্তানের সাকলায়েন মুশতাককে। সাবেক এই পাকিস্তানি অফস্পিনার ১০০ উইকেট নিয়েছিলে ৫৩ ম্যাচে। নিউজিল্যান্ডের শেন বন্ড নিয়েছিলেন ৫৪ ম্যাচে। ৫৫ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিড স্টার ব্রেট লি।

উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার দিনে রশিদ খানের বয়স ১৯ বছর ১৮৬ দিন। এর আগে এতো কম বয়সে এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের সাকলাইন মুশতাকের। ২০ বছর ১৩৪ দিনে রেকর্ডটি করেছিলেন পাকিস্তানি স্পিনার।

২০১৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রশিদের। অভিষেক ম্যাচে এক উইকেট নিয়েছিলেন। শুরুতে খুব একটা চমক দেখাতে না পারলেও দিনে দিনে বোলিংয়ে জাদু ছড়াচ্ছেন এ আফগান। ইতোমধ্যেই আলোড়ন ছড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। সীমিত ওভার ক্রিকেটে এখন তাকে সময়ের সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটরশিদ খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT