চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথের গল্পে আলোচিত বলিউডের যে সাত ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৮, মে ২০২১
বিনোদন
A A

বিশ্বসাহিত্যের এক অনন্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাহিত্য সমৃদ্ধ করেছে শিল্পের নানা মাধ্যম। সেই সমৃদ্ধির ছোঁয়া পেয়েছে চলচ্চিত্রাঙ্গনও। সত্যজিৎ রায়, নীতিন বোস, বিমল রায়, তপন সাহা সহ অনেক নির্মাতাই রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মাণ করেছেন সিনেমা। বলিউড বারবার প্রভাবিত হয়েছে রবীন্দ্রনাথের সাহিত্যে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে বলিউডের তেমনই সাত সিনেমা সম্পর্কে জেনে নেয়া যাক:

মিলন (১৯৪৬): ভারতের স্বাধীনতার আগের এই ছবিতে অভিনয় করেছেন দিলীপ কুমার, মিরা মিশ্র, রঞ্জনা, পাহাড়ি শ্যানাল এবং মনি চ্যাটার্জি। রবীন্দ্রনাথের ‘নৌকাডুবি’ অবলম্বনে নীতিন বোস নির্মাণ করেছেন এই সিনেমা।

দো বিঘা জমিন (১৯৫৩): কবিগুরুর কবিতা ‘দুই বিঘা জমি’ অবলম্বনে বিমল রায় নির্মাণ করেছেন এই ছবি। মূল চরিত্রে অভিনয় করেছেন বলরাজ শাহনি এবং নিরুপা রায়।

ঘুঙ্গট (১৯৬০): রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ অবলম্বনে ‘ঘুঙ্গট’ নির্মাণ করেছিলেন নির্মাতা রামানন্দ সাগর। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ভারত ভূষণ, প্রদীপ কুমার, বীণা রায়, আশা পারেখ, লীলা, রাজেন্দ্রনাথ, রেহমান ও আগা।

কাবুলিওয়ালা (১৯৬১): হেমেন গুপ্ত রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে নির্মাণ করেছেন এই ছবি। অভিনয় করেছেন বলরাজ সাহনি, ঊষা কিরণ, সজ্জন, সনু ও বেবি ফরিদা।

লেকিন (১৯৯১): গুলজারের তৈরি এই ছবি তৈরি হয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্প ‘খুদিত পাষাণ’ অবলম্বনে। অভিনয় করেছেন বিনোদ খান্না, ডিম্পল কাপাডিয়া, আমজাদ খান, হেমা মালিনি, অলোক নাথ ও বীনা ব্যানার্জি।

চার অধ্যায় (১৯৯৭): কুমার সাহানির এই ছবি কবিগুরুর একই নামের গল্পে তৈরি করা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রজত কাপুর, শিবপ্রসাদ মুখার্জি সহ আরও অনেকে।

Reneta

বায়োস্কোপওয়ালা (২০১৭): দেব মেধেরকরের এই ছবিতে অভিনয় করেছেন ডেনজংপা ও গীতাঞ্জলী থাপা। ‘কাবুলিওয়ালা’ গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি। তবে একটু ভিন্ন আঙ্গিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশা পারেখকাবুলিওয়ালাকুমার সাহানিচার অধ্যায়দিলীপ কুমারদো বিঘা জমিনবলিউডমিলানরঞ্জনারবীন্দ্রনাথরবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদনসত্যজিৎ রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT