বিনোদন

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘রং নাম্বার’

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পাঁচ নারী অংশগ্রহণকারী আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ নারী অংশগ্রহণকারী একটি টেবিলের চারপাশে বসে আলোচনা করছে, একটি ল্যাপটপ ও বই দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৪ সালে মুক্তি পাওয়া মতিন রহমান পরিচালিত আলোচিত সিনেমা ‘রং নাম্বার’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটি রবিবার (৯ ডিসেম্বর) আবারও দেখতে পারবেন দর্শক।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে ‘রং নাম্বার’ সিনেমাটি দেখানো হবে।

এই সিনেমায় বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সংগীত শিল্পীদের কণ্ঠে রয়েছে কিছু শ্রুতিমধুর গান। ‘রং নাম্বার’ মূলত একটি প্রেমের ছবি। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীর উচ্ছলতা এবং তারুণ্য এই ছবির মূল উপজীব্য।

এই ছবির মাধ্যমেই টিভি অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, আব্দুল কাদের, ডলি জহুর, তুষার খান ও অমল বোস।

বিষয়:আব্দুল কাদের চ্যানেল আই ডলি জহুর তুষার খান রং নাম্বার রিয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…