চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার আসছে শাকিব-বুবলীর নতুন ছবির ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৬, জুন ২০২০
বিনোদন
A A
'ক্রিমিনাল' ছবির গানের দৃশ্যে শাকিব-বুবলী

'ক্রিমিনাল' ছবির গানের দৃশ্যে শাকিব-বুবলী

করোনাকালে স্থবির সবকিছু। নেই শুটিং, বন্ধ সিনেমা হল। আর এরমাঝেই শোনা গেল, রবিবার আসছে নতুন একটি সিনেমার ট্রেলার!

নতুন ছবির নাম ‘বিদ্রোহী’। ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী।

এ ছবির পরিচালক শাহীন সুমন ও প্রযোজক সেলিম খান দুজনেই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, রবিবার বিকেলে শাপলা মিডিয়ার নতুন ইউটিউব চ্যানেল ভয়েসটিভি২৪বিডি তে উন্মুক্ত হবে ‘বিদ্রোহী’র ট্রেলার। পাওয়া যাবে ভয়েসটিভির ফেসবুক পেজেও।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গ করা হয়েছে। ছবিটি গেল ঈদুল ফিতরে মুক্তি চূড়ান্ত ছিল। মুক্তির মাস দুয়েক আগেই অর্ধশতাধিক সিনেমা হলে বুকিংও হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে মুক্তি থেমে যায়।

ট্রেলার প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, অনেক বড় চমক থাকবে সেখানে। পরিচালক শাহীন সুমন বলেন, রবিবার ইউটিউবে ট্রেলার প্রকাশ করা হচ্ছে, যার ব্যাপ্তিকাল হবে প্রায় তিন মিনিট।

প্রযোজক ও পরিচালক দুজনেই বলেন, মুক্তির জন্য বিদ্রোহী পুরোপুরি প্রস্তুত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি দেয়া হবে। আগামী ঈদুল আজহায় যদি সব সিনেমা হল খোলে তখন মুক্তি দেয়া হবে ‘বিদ্রোহী’।

Reneta

গেল মার্চেই আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে শাকিব-বুবলীর মুক্তির আগেই আলোচনায় থাকা ‘বিদ্রোহী’। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।

‘বিদ্রোহী’ ছবির গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ, আকাশ সেন, শ্রী প্রিতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানডনবুবলীমিশা সওদাগরমৃদুলারবিবারলিড বিনোদনশাকিব খানশিবা সানুসাদেক বাচ্চুসাবেরী আলমসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মরদেহ দেখতে পারবেন পরিবারের সদস্যরা

পরবর্তী

যে কারণে মাধুরীর সাথে কখনো অভিনয় করেননি অমিতাভ

পরবর্তী

যে কারণে মাধুরীর সাথে কখনো অভিনয় করেননি অমিতাভ

তারকাদের কাছে কি পরিযায়ীদের জীবনের দাম নেই? প্রশ্ন দেবের

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT