চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিউলের ওপর হামলা: দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মানববন্ধন

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৭:০৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
শিক্ষা
A A

ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে অনশন করা মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী রবিউল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।

রোববার দুপুরে কলাভবনের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার আগে শিক্ষার্থীরা মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবনের সামনে আসেন।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে। সেগুলোতে লেখা ছিল হামলার দায় প্রশাসন এড়াতে পারে না, অবিলম্বে রবিউলের ওপর হামলার বিচার চাই, অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত কর ইত্যাদি।

রবিউল পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনরা শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন। গত ১৯ মার্চ মঙ্গলবার মাস্টার দা সূর্যসেন হলে রবিউলের নিজের কক্ষ (২০৯ নম্বর) অন্য একটি কক্ষে যাওয়ার সময় করিডরে কয়েকজন তার গতিরোধ করেন। তারা রবিউল ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনে বসেছিলেন কিনা জানতে চান। রবিউল স্বীকার করলে কয়েকজন তার গলাচেপে ধরে ও কোমরে লাথি মারে।

মানববন্ধনে রবিউল ইসলাম বলেন, আমি অনশন করেছি এটাই ছিল আমার অপরাধ। ১১ মার্চ অনুষ্ঠিত অনিয়মের ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে কেন আমি অনশন করেছি। আমি প্রার্থী ছিলাম এবং নানা অনিয়ম লক্ষ্য করেছি বলে অনশনে বসেছিলাম। আমাকে আক্রমণের সময় আশেপাশে কেউ ছিল না। প্রশাসনের সঙ্গে আমি বারবার বলেছি তারা কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য যে আন্দোলন করেছি সেটা থেকে আমাকে কেউ ফেরাতে পারে না। প্রশাসন খুব শিগগিরই সুনির্দিষ্ট ব্যবস্থা নিবেন অন্যত্থায় আমরা আরও কঠিন আন্দোলন দিতে বাধ্য হব।

Reneta

জানতে চাইলে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, রবিউলের উপর যে হামলা করা হয়েছে এটি অত্যন্ত নিন্দাজনক। প্রতিবাদ করার অধিকার সকলেরই রয়েছে। সে পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে অনশন করেছে বলেই তার উপর হামলা করা হয়েছে। আমি এবিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচনমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT