চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি বাণিজ্যের সুরক্ষা ও অর্থপাচার রোধে নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

রপ্তানিককারকদের ঝুঁকি নিরসনে রপ্তানি বাণিজ্যে সুরক্ষা ও মানিলন্ডারিং প্রতিরোধে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে রপ্তানি বাণিজ্যে ঝুঁকি নিরসনের বিষয়ে ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন দেয়া হয়েছে। একই সঙ্গে বিদেশের শেল ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং বা অর্থপাচার প্রতিরোধ বিষয়ক নীতিমালাও দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঋণপত্রের মাধ্যমে রপ্তানির সময় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একইসঙ্গে অ্যাপ্লিকেন্ট ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংক বরাবরে সরাসরি কিংবা ওই ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুমেন্ট পাঠাতে হবে।

হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের অ্যাপ্লিকেন্ট ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারি এবং হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত করতে হবে।

এছাড়া চুক্তিপত্রের মাধ্যমে রপ্তানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক যেন রপ্তানি ডকুমেন্ট ছাড়করণ, মূল্য আদায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান এবং প্রচলিত ইউনিফরম রুলস ফর কালেকশনের বিধিবিধান মেনে চলে।

এছাড়া আমদানিকারকের ব্যাংকে সরাসরি কিংবা উক্ত ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুমেন্ট পাঠানোর আয়োজন রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এসব নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংক ও রপ্তানিককারকের ঝুঁকি নিরসনে কাজ করবে।

ট্যাগ: অর্থপাচারবাংলাদেশ ব্যাংকমানিলন্ডারিংরপ্তানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

তামাকমুক্ত দেশ গড়তে তামাকপণ্যে অধিক করারোপের বিকল্প নেই

পরবর্তী
সিগারেটের ধূমপান উপকারিতা ও ক্ষতি নিয়ে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাকমুক্ত দেশ গড়তে তামাকপণ্যে অধিক করারোপের বিকল্প নেই

শিল্পকারখানা বন্ধের ঘোষণা নিয়ে আলোচনা করছেন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে শিল্পকারখানা

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT