চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি আয়ের সুখবর দিয়ে শুরু চলতি অর্থবছর

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:১৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A

রপ্তানিতে সুখবর দিয়ে শুরু হয়েছে নতুন অর্থবছর। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইতে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৬৭ কোটি ২৭ লাখ ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয় হয়েছিল ২৫৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। আর চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয় হয়েছে ৩২০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ গত বছরের জুলাই মাসের চেয়ে চলতি অর্থবছরের জুলাইতে আয় বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার।

আর এই অর্থবছরের প্রথম মাস জুলাইতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩২৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩২০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য। এই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

তবে শতাংশের হারে লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৯৯ শতাংশ কম হলেও ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসের তুলনায় ২৬ দশমিক ৫৪ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে।

Reneta

গত অর্থবছরে তৈরি পোশাকখাত থেকে আয় হয়েছিল ২ হাজার ৮১৪ কোটি ৯৮ লাখ ডলার। এর মধ্যে নিটওয়্যার খাত থেকে ১ হাজার ৩৭৫ কোটি ৭৩ লাখ ডলার আর ওভেন খাত থেকে আয় এসেছে ১ হাজার ৪৩৯ কোটি ২৬ লাখ ডলার।

চলতি অর্থবছরের তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধাণ করা হয়েছে ৩ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে প্রথম মাসে ২৬০ কোটি ৫০ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আয় হয়েছে ২৪৭ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৮৩ শতাংশ কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিবিতৈরি পোশাকরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT