চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি আদেশ বৃদ্ধির মাধ্যমে শেষ হলো বাণিজ্য মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় রপ্তানি আদেশ অতীতের তুলনায় অনেক বেড়েছে। এবারের বাণিজ্যমেলায় রপ্তানি আদেশ পাওয়া গেছে ১৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার বা ১৬০ কেটি ৫৭ লাখ টাকা। এবারের বাণিজ্যমেলায় অতীতের তুলনায় ৮৭ লাখ ১০ হাজার ডলার বা ৭২ কোটি ২৭ লাখ টাকা রপ্তানি আদেশ বেশি পাওয়া গেছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

রোববার রাজধানীর আগারগাঁও বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে দেয়া ইপিবির সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্য প্রকাশ করা হয়।

এদিকে গত বছর (২০১৭ সাল) রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল ২৪৩ কোটি ৪৪ লাখ টাকার। এই হিসাবে চলতি বছর রপ্তানি আদেশ কম এসেছে ৮২ কোটি ৮৭ লাখ টাকা। শুধু রপ্তানি আদেশ নয়, গত বছরের তুলনায় এবার মেলায় বিক্রিও কমেছে। ওই সময় বিক্রি হয়েছিল ১১৩ কোটি ৫৩ লাখ টাকার পণ্য। এ বছর বিক্রি হয়েছে ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য। অর্থাৎ মেলায় বিক্রি কমেছে প্রায় ২৬ কোটি টাকা।

রপ্তানি আদেশ কমে যাওয়ার পরও বাড়ছে বলা হচ্ছে কিভাবে এমন প্রশ্ন করা হলে অনুষ্ঠান শেষে তোফায়ল আহমেদ সাংবাদিকদের বলেন, আপনারা ২০ মিলিয়ন ডলার লিখে দেন। দুই রকম তথ্য শুনা যাচ্ছে কিন্তু কোনটা সঠিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যা ইচ্ছা লিখে দাও।শুধু বাণিজ্যমন্ত্রী নয়, অনুষ্ঠানে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্জসহ সবাই রপ্তানি আদেশ বেড়েছে বলে জানিয়েছেন।

এবার ১৩ ক্যাটাগরিতে ৪৮ টি প্যাভিলিয়ন ও স্টল পুরষ্কার পেয়েছে। এছাড়া ব্যক্তি ও সংস্থাকেও ক্রেস্ট দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্য মেলারপ্তানি উন্নয়ন ব্যুরো
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT