চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী রথিশ হত্যা মামলায় তার স্ত্রী’র দোষ স্বীকার, ১০ দিনের রিমান্ডে কামরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
অপরাধ, জনপদ, রংপুর
A A

রংপুরে বিশেষ জজ আদালতের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক হত্যা মামলায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী সিগ্ধা সরকার দীপা। ওই মামলার প্রধান আসামী কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাতে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রথিশ চন্দ্রের স্ত্রী স্নিগ্ধা ভৌমিক, স্ত্রীর সহকর্মী কামরুল ইসলাম এবং দুই শিক্ষার্থীকে এদিন আদালতে হাজির করা হয়।  ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পরে তাদেরকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে রথিশ চন্দ্র ভৌমিকের মোটরসাইকেল চালক মিলন মহন্তকে। এনিয়ে রথিশ চন্দ্র হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হলো।

এর আগে গত শুক্রবার ভোরে রংপুর নগরীর বাবুপাড়ার বাড়ি থেকে নিখোঁজ হন জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার সরকারি আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক। নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে মাঠে নামে র‌্যাব, পুলিশ, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে আইনজীবীর স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ও তার সহকর্মী স্কুল শিক্ষক কামরুল ইসলামকে আটক করে র‌্যাব। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে কামরুল ইসলামের ভাই খাদেমুল ইসলামের নির্মাণাধীন বাড়ির মেঝে থেকে আইনজীবীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

Reneta

তাজহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন রথিশ চন্দ্র ভৌমিক। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন রথিশ চন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT