চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর আমাকে ঠকিয়েছে: দীপিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

২০০৭ সালে বলিউড ইন্ড্রাস্ট্রিতে প্রথম অভিষেক ঘটে দীপিকা পাডুকোন ও রণবীর কাপুরের। এরপর ২০০৮ সালে ‘বাচনা এ হাসিনো’র কাজের সময় তাদের প্রেমের সূত্রপাত। সেসময় প্রকাশ্যে প্রেমের সম্পর্কে জড়ালেও মিডিয়ার সামনে বরাবরই নীরব ছিলেন তারা দুজন। কিন্তু তারপরও তাদের প্রেমের খবর কারও কাছে অজানা ছিল না।

কিন্তু ঘটনা অন্য জায়গায় ‘আজব প্রেম কি গজব কাহিনি’ ছবিতে কাজ করার সময় আরেক নায়িকার (ক্যাটরিনা) সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। আর এই বিষয়টি মেনে নিতে পারেননি দীপিকা।

বিচ্ছেদের বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দীপিকা বলেন, আমি মন-প্রাণ দিয়ে রণবীরকে ভালোবেসেছিলাম। কিন্তু ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক রেখে দিনের পর দিন রণবীর আমাকে ঠকিয়েছে। এমনকি রণবীরকে হাতেনাতে ধরার পরও ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম ঠকানোটা রণবীরের অভ্যাসে পরিণত হয়েছে, তখন বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া কোনও পথ ছিল না।

তবে বিচ্ছেদের পরেও পেশাদারি জীবনে এর প্রভাব পড়তে দেননি দীপিকা। প্রেমের বিচ্ছেদের পরও এই দুই তারকাকে জুটি হিসেবে দেখা গেছে ‘তামাশা’ সিনেমায়।

এদিকে রণবীর কাপুরের সাথে বিচ্ছেদের পর আরেক রণবীরে মজেছেন বলিউডের এই আবেদনময়ী। বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দারুণ খুশি দীপিকা। শোনা যাচ্ছে, এ বছরের নভেম্বরে নাকি তাদের চার হাত এক হতে চলেছে।

অন্যদিকে রণবীর কাপুর এখন আলিয়া ভাটের প্রেমে মজেছেন। বিভিন্ন অনুষ্ঠানের তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। তাছাড়া অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত এই জুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটদীপিকা পাড়ুকোনরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT