চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণদা প্রসাদ হত্যায় মির্জাপুরের মাহবুবুরের নাম

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:২৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
আদালত
A A
প্রখ্যাত ব্যক্তির পোর্ট্রেট, চোখে চশমা পরা পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরের বৈরাটিয়া পাড়ার মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগের ভিত্তিতে ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ বৃহস্পতিবার তুলে ধরেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এবং জ্যেষ্ঠ সদস্য সানাউল হক।

এ সময় হান্নান খান সাংবাদিকদের বলেন, আসামি মাহবুবুর রহমানের বাবা আব্দুল ওয়াদুদ মুক্তিযুদ্ধের সময় মির্জাপুর শান্তি কমিটির সভাপতি ছিলেন। মাহবুবুর রাহমান ও তার ভাই আব্দুল মান্নান সে সময় রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।

Banglabid

“মাহবুবুর এক সময় জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন। তবে নির্দলীয়ভাবে তিন তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা করলেও প্রতিবারই পরাজিত হয়েছেন।”

মির্জাপুরের মাহবুবুরের ছবি, রণদা প্রসাদ হত্যায় জড়িত সন্দেহ. Channel i News - চ্যানেল আই নিউজ
মাহবুবুর রহমান

তদন্ত প্রতিবেদন উদ্বৃত করে হান্নান খান বলেন, ‘মাহবুবুর রহমান ১৯৭১ সালের ৭ মে মধ্যরাতে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনীর ২০-২৫ জন সদস্যকে নিয়ে রণদা প্রসাদ সাহার বাসায় অভিযান চালায়।’

অভিযানে রণদা প্রসাদ সাহা, তার ছেলে ভবানী প্রসাদ সাহা, রণদা প্রসাদের ঘনিষ্ঠ সহচর গৌর গোপাল সাহা, রাখাল মতলব ও রণদা প্রসাদ সাহার দারোয়ানসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে সবাইকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। তাদের লাশ আর পাওয়া যায়নি।

Reneta

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক বলেন, এ প্রতিবেদনটি তদন্ত সংস্থার ৫৪তম প্রতিবেদন। মামলাটির তদন্ত শুরু হয়েছিল গত বছরের ১৮ এপ্রিল। তদন্ত সম্পন্ন করতে দেড় বছরেরও বেশি সময় লেগেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আসামি টাঙ্গইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের আশপাশের এলাকা, নারায়ণগঞ্জের খানপুরের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও তার আশপাশের এলাকা এবং টাঙ্গাইল সার্কিট হাউজ এলাকায় অপরাধ সংগঠিত করে। তদন্তে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অপহরণ, হত্যা, অগ্নিসংযোগ ও গণহত্যার প্রমাণ ওঠে এসেছে।

তদন্ত চলার সময় ৬০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে জানিয়ে সানাউল হক বলেন, তদন্ত প্রতিবেদনে ১০০ পাতার ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে চারটি ভলিউমে ৩৮০ পাতার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তা প্রসিকিউশনে জমা দেওয়া হবে।

মানবহিতৈষী হিসেবে ব্রিটিশ সরকার রায় বাহাদুর খেতাব দেয় রণদা প্রসাদ সাহাকে। মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিসরূপ স্বাধীনতার পর ১৯৭১ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়। তিনি আর পি সাহা নামেও সমধিক পরিচিত।

রণদা প্রসাদ সাহার পৈত্রিক নিবাস টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে তিনি একাধিক শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। নারায়ণগঞ্জের খানপুরের সিরাজদিখানে ছিল রণদাপ্রসাদ সাহার বাড়ি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমাকে সংসদ নির্বাচনে অযোগ্য করতে এ মামলা: খালেদা জিয়া

পরবর্তী

ইগো সমস্যায় ক্ষতিগ্রস্ত হয় যৌন জীবন, পরিণামে পরকীয়া

পরবর্তী
দাম্পত্য সমস্যা নিয়ে আলোচনা করছে এক দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইগো সমস্যায় ক্ষতিগ্রস্ত হয় যৌন জীবন, পরিণামে পরকীয়া

শেখ হাসিনা হাসছেন, কানে হেডফোন পরা, পটভূমিতে মাইক্রোফোন ও অন্যান্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা আরো উপরে, সু চি’র অবনমন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT