চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষণ সামলে বাংলাদেশের মেয়েদের জয়ের স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন, মাঠে খেলোয়াড়রা প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অস্ট্রেলিয়াও ১২ গোল খেয়েছে, আমরাও ১২ গোল খেয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সমানে সমান।’ জাপানের বিপক্ষে হারা ম্যাচটাই বাংলাদেশের মেয়েদের এতটাই পরিবর্তন করে দিয়েছে যে, র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে এমনই আত্নপ্রত্যয়ী ডিফেন্ডার শামসুন্নাহার।

যে জাপানের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া, সেই জাপানীদের কাছে লড়াই করে ৩-০তে হারে কৃষ্ণারা। রোববার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে সেই ফলাফলকেই লড়াইয়ের পাথেও মানছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানীও।

‘প্রথম ম্যাচটা মেয়েরা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে পেরেছে। আমাদের লক্ষ্য ছিল স্বাভাবিক খেলাটা খেলা, আমাদের মেয়েরা যে উন্নতি করেছে তার প্রমাণ রাখা। তারাও যে পারে, সেটা জাপানের বিপক্ষে দেখিয়ে দিয়েছে।’

জাপান ম্যাচে রক্ষণ সামলে আক্রমণেও উঠতে দেখা গেছে লাল-সবুজের মেয়েদের। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই কৌশল খাটানোর পরিকল্পনা আছে কোচ রব্বানীর, ‘মেয়েরা যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলতে পারে এটাই আমার চাওয়া। গত দুই ম্যাচে তারা অনেককিছু শিখেছে। এখানকার আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিয়েছে। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা একটা ভালো খেলাই উপহার দিতে পারবে।’

শামসুন্নাহারের কণ্ঠেও ছিল একই প্রত্যয়। উওর কোরিয়া এবং জাপানের বিপক্ষে ১২ গোলে বিধ্বস্ত হবার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খালি হাতে ফিরতে চায় না এই ডিফেন্ডার, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান সমান খেলব। গোল দেওয়ার চেষ্টা করবো। আমরা ওদের সঙ্গে হারতে চাই না।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরুষ বিদ্বেষী নন কঙ্গনা

পরবর্তী

সাকিবের দলে বিদেশি ক্রিকেটার ১৪, দেশী ১১

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের দলে বিদেশি ক্রিকেটার ১৪, দেশী ১১

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের দাপটের একদিন

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT