চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষণশীল পরিবারের মেয়ে ব্যান্ড তারকা মেহেরিন

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:২১ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৫
বিনোদন
A A

খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি।পরিবারের এমন রক্ষণশীল মনোভাবের কারণে কখনও প্রেম করারও সাহস বা সময় হয়নি তার। অথচ দেশের ব্যান্ড জগতে জনপ্রিয় নারীমুখ তিনি। চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বাংলাদেশের অন্যতম ব্যান্ড তারকা মেহেরিন মাহমুদ।

পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। ছোট্ট বেলা থেকেই গান গাওয়ার শখ। বড় হয়ে তাই গানকেই বেছ নেন জীবন ও জীবিকা হিসেবে। ঢাবির ছাত্রী থাকাকালীন কখনও নিজে নিজে কোথাও যেতে পারতেন না তিনি। এমনকি কোনো প্রেমও করতে পারেন নি পরিবারের শাসনের ভয়ে।

১৯৯৮ সালে বিয়ে করেছেন। সেটাও পরিবারের ইচ্ছায় এবং পছন্দে। তবে অ্যারেঞ্জড ম্যারেজ হলেও তারা বেশ সুখেই আছেন। ঘরে আছে এক মেয়ে এক ছেলে। মেয়ে নাভিন আর ছেলে আকিব। নিজে রক্ষণশীল পরিবেশে বড় হলেও বাচ্চাদের দিচ্ছেন পূর্ণ স্বাধীনতা। সন্তানরা যা পড়তে পায়, যা শিখতে চায় তাই পড়াচ্ছেন, শিখাচ্ছেন।

রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে কীভাবে ব্যান্ড সংগীত জগতে এলেন এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, তার পরিবারের শর্ত ছিলো আগে একটা ডিগ্রি নিতে হবে তার পর অন্য কিছু। পরিবারের সেই শর্তানুযায়ীই তিনি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ডিগ্রি নেন মেহেরিন। আর তার পরের অন্যকিছু হলো আজকের ব্যান্ড তারকা মেহেরিন, যা সে নিজে হতে চেয়েছিলো।

অবসরে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে এবং বিকেলে গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসেন। আর খাবার বিষয়ে গরুর মাংস দিয়ে ভুনা খিচুরি তার খুবই প্রিয়।

সংগীত জীবনে তিনি এ আর রহমানকে খুবই মান্য করেন। সংগীতের প্রতি তার আত্মমগ্নতা মেহেরিনকে মুগ্ধ করে। আর এ দেশের গানের জগতে নীনা হামিদ, শাহনাজ রহমাতুল্লাহর গান তার খুবই প্রিয়।

Reneta

১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত বিটিভির সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন। তবে সেটাও নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সবার মন রাখতে। পরে অবশ্য ছেড়ে দিয়ে এখন নিজের গান নিয়েই আছেন।

সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে একটি কনসার্ট করার কথা রয়েছে তার। এই ঈদে তার একটি নতুন এলবামও আসছে।

মাঝখানে একটা বিতর্ক বের হয়েছিলো মেহেরিন মারা গেছেন। ওই সময়ে আসলে কী ঘটেছিলো এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। খুবই বিচ্ছিরি কথা ছিলো সেটা। যারা এসব গুজব বের করে তারা আসলে ইডিয়ট।

আগে অনেক কনসার্ট করতেন কিন্তু কখনও কোনো ধরণের বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। কিন্তু ইদানিং মানুষ অনেক খারাপ হয়ে গেছে বলে অভিযোগ তার। অনেকেই বিরক্ত করে, টিজ করে। আক্ষেপ করে বলেন, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন এখন আর এই সময় এসে এসব সহ্য করতে হয়। তিনি বলেন, এখন মানুষের মধ্য থেকে মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে।

ইদানিং তাকে মিডিয়ায় খুব একটা দেখা যায় না এমন প্রসঙ্গে বেশ ক্ষোভ নিয়েই তিনি বললেন, তার মনে হয় বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশী চ্যানেলগুলোই আসলে দেখেনা। তাহলে তাকে কীভাবে দেখতে পাবে তারা? তিনি বলেন, যখন ভারতে গিয়ে কনসার্ট করেন তখন ভারতীয় চ্যানেলগুলোর বরাতে বাংলাদেশের মানুষ তাকে দেখতে পায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গান
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT