চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষক হয়েও তিনি এমন কাজ কিভাবে করলেন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৯ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে একজন ইউপি চেয়ারম্যানের যে দায়িত্ব, ঠিক তার বিপরীত অমানবিক কাজের অভিযোগ টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ইউপি চেয়ারম্যান কাদের তালুকদারের বিরুদ্ধে। এই চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা দা‌য়ের হয়েছে।

গোপালপুরে সম্প্রতি সালিশ বৈঠকে পিটিয়ে একই সময়ে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করতে বাধ্য করেছেন অভিযুক্তরা। এ নিয়ে চ্যানেল আই অনলাইনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এ ঘটনায় তখন থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরপর শেষ পর্যন্ত বিচার পেতে ভুক্তভোগী নারী আদালতে গেলেন।

ওই প্রতিবেদনে জানা যায়: গোপালপুরের হা‌দিরা ইউ‌নিয়নের ক‌ড়িয়াটা গ্রামের নুরু‌ল ইসলা‌মের স্ত্রী মা‌জেদা বেগম ও তার মেয়ের জামাতাকে মারধর করে জোরপূর্বক স্বামীর সাথে তালাক দি‌য়ে মে‌য়ের জামাতার সা‌থে বি‌য়ে ‌দেয়া হয়। এতে হা‌দিরা ইউ‌পি চেয়ারম্যান কা‌দের তালুদকার ও ইউপি সদস্য নজরুল ইসলামসহ প্রভাবশালীরা সা‌লি‌শি বৈঠ‌কে শাশুড়ির সা‌থে জামাতার বি‌য়ে দেয়ার নি‌র্দেশ দেন। এসময় স্থানীয় কাজী গোলাম মাওলা জিন্না তালাক ও বিয়ে সম্পন্ন করেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে আইনজীবীর বরাতে বলা হয়েছিল, ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক আইনে একই দিনে তালাক ও বিবাহ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। আর ধর্মীয় অনুশাসন ও ইসলামী বিধানে শাশুড়িকে বিয়ে করা হারাম বলে জানিয়েছে টাঙ্গাইল কওমি ওলামা পরিষদ। সমাজপতিরা এমন বিয়ের নামে সামাজিক অনাচার ও ইসলামের বিধানকে অবজ্ঞা করেছেন বলে অভিমত দিয়েছিলেন তারা।

নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের নানা খবর প্রায়ই গণমাধ্যমে আসে। এসব ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেয়া। কিন্তু এই ইউপি চেয়ারম্যান তা না করে নিজের শপথ লঙ্ঘন করেছেন বলেই আমরা মনে করি। দেশের সামাজিক প্রেক্ষাপটও এমন ঘটনা সমর্থন করে না। এমনকি এ ঘটনার পর ওই নারী নিজের বাড়িতেও থাকতে পারেননি। চেয়ারম্যানসহ গ্রাম্য সালিশদের এমন কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এরপরও বিষয়টা যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আমরা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে চাই। এমন অপরাধ প্রমাণিত হলে চেয়ারম্যানসহ সব অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসবে বলে আমরা আশা করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাশুড়িকে বিয়েসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT