চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তমাখা শার্ট ছেড়ে টিশার্ট পরে নিলয়ের খুনি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
২:০৬ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মাত্র ১০ মিনিটের অপারেশনে ব্লগার নিলয়কে হত্যার পর নিচে অপেক্ষমান রির্জাভ করা সিএনজি চালিত অটোরিক্সায় এসে বসে খুনিরা। এরপর রক্তমাখা ছুরি আর চাপাতি কাপড় দিয়ে মুছে সেই ব্যাগেই রেখে দেয় তারা। যে ব্যাগে করেই আনা হয়েছিলো এগুলো।

নিলয়ের মূল হত্যাকারীর শার্টের পুরোটাই রক্তে ভিজে যায়। ওই অটোরিক্সায় বসেই সে তার গায়ের শার্টটি খুলে ব্যাগ থেকে টিশার্ট পরে নেয়। তারপর রক্তমাখা শার্টটি ফেলে দেয় বাসার পাশেই রাখা একটি বালতিতে।

হত্যার পর পুলিশের প্রাথমিক তদন্তে এসব তথ্য উঠে এসছে। রক্তভেজা ওই শার্টটি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার তদন্তে থাকা একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, হত্যায় অংশ নেওয়া চারজনের মধ্যে তিনজনের ২০ থেকে ২১ বছরের মধ্যে। আরেক জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর। ওই তিন জনের মুখে দাড়ি ছিলো। পরনে ছিলো শার্ট অার প্যান্ট।

নিলয়ের স্ত্রী আশা মনি মামলার এফআইঅার-এ উল্লেখ করেছেন, দুপুর ১টা ১০ মিনিটে খুনিদের একজন তাদের ঘরে ঢুকে। কিছুক্ষণ পর অারো তিনজন। মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা হত্যাকাণ্ড ঘটিয়ে ১টা ২০ মিনিটে বাসা থেকে বের হয়ে যায়।

শুক্রবার দুপুরে পূর্ব গোড়ানের ভাড়া বাসায় একটি ফ্ল্যাটে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় নিলয় চক্রবর্তী ওরফে নিলয় নীলকে। নিলয় নীল নামে ফেসবুকে লেখালেখি করতেন। ব্লগে লেখার পাশাপাশি আরডিসি নামের এক এনজিওতে কাজ করতেন।

Reneta

এর আগেও মৌলবাদী গোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। হত্যার পর ঘটনার দায় স্বীকার করে আল কায়দা’র বাংলাদেশ শাখা বলে দাবিদার জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’। রাতেই বিভিন্ন মিডিয়ায় ই-মেইল করে জঙ্গি সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার নিলয় হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT