চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তপিপাসু বর্মী জেনারেলদের সাজা দিতে চায় ইইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অবরোধ আরোপের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো হত্যাযজ্ঞের সাজা দেয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা চলছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।

জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুসারে, রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর হামলা ও নির্যাতনে ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এই মানবিক বিপর্যয়ের প্রতিক্রিয়া হিসেবে বিশেষভাবে দেশটির শীর্ষস্থানীয় জেনারেলদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করা হচ্ছে।

ওয়াশিংটন, ইয়াঙ্গুন এবং ইউরোপে কর্মরত ১৫ জনেরও বেশি কূটনীতিক ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নেয়ার পর এই শাস্তিমূলক ব্যবস্থার কথা চিন্তা করা হচ্ছে।

একমাস আগেও নিষেধাজ্ঞা বা শাস্তি – এমন কোনো প্রসঙ্গই ওঠেনি কোনো আলোচনায়। কিন্তু ক্রমবর্ধমান সহিংসতা এবং বাংলাদেশে বাড়তে থাকা রোহিঙ্গাদের সংখ্যা পশ্চিমা নীতি নির্ধারকদের ওপর একটা বড় ধরণের চাপে ফেলে দিয়েছে।

রোহিঙ্গা নির্যাতনের প্রসঙ্গে বারবার মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির পদত্যাগের দাবি উঠে আসলেও পশ্চিমা কূটনীতিকরা আপাতত তার নেতৃত্বের কোনো বিকল্প দেখছেন না দেশটির জন্য। কেননা মিয়ানমারের সেনাবাহিনী বিরচিত সংবিধান অনুসারে, সু চি দেশটির সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন না। উল্টো তারাই দেশের সিংহভাগ ক্ষমতার অধিকারী।

তবে এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলমান আলোচনা থেকে মিয়ানমারের সেনানায়কদের সাজা দিতে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত থেকে আপাতত ওয়াশিংটন এবং ব্রাসেলস বিরত থাকতে পারে।

Reneta

আগামী ১৬ অক্টোবর মিয়ানমার ইস্যুতে ইইউ পররাষ্ট্র মন্ত্রিপরিষদ আলোচনায় বসবে বলে জানিয়েছেন উন্নয়ন সহযোগিতা বিষয়ক ড্যানিশ মন্ত্রী উল্লা টোর্নাইস। তবে এর মধ্যেই অবরোধ আরোপ বিষয়ক কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হবে, এমন কিছু আশা করা যাচ্ছে না বলেও জানান তিনি।

শাস্তি ছাড়াও সহিংসতা কবলিত রাখাইনে থাকা জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও মানবিক সহায়তার পরিমাণ বাড়ানোর ব্যাপারেও দেশগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ সংস্থা জানিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।রোহিঙ্গা-সাজা-সেনাবাহিনী৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৫ শতাধিক মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT