চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রকিবুল ইসলাম মুকুলের জীবনমুখী উপন্যাস ‘শিশমহল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
শিল্প সাহিত্য
A A

শুধু অমর একুশে বইমেলা নয়, পাঠক তৈরি ও বিপর্যস্ত সমাজকে সংস্কৃতিচর্চার সঙ্গে রাখার আন্দোলনে সারা বছর বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন দেশের দায়িত্বশীল প্রকাশকরা। তারই অংশ হিসেবে প্রকাশিত হল কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জীবনমুখী উপন্যাস ‘শিশমহল’।

উপন্যাসটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনী অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমকালীন এই উপন্যাসটিতে করোনা মহামারীকালে মানুষের মনস্তত্ব, ঘরবন্দি জীবন থেকে সাম্প্রতিককালের সামাজিক অবক্ষয়, অস্থিরতা ইত্যাদি বিষয় উঠে এসেছে। উপন্যাসে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্লোবাল ভিলেজ, শেকড়ের টান, সামাজিক দায়বদ্ধতা, প্রাপ্তি অপ্রাপ্তি থেকে শুরু করে মনোজগতে ঘটে যাওয়া দহনকালের বর্ণনা তুলে এনেছেন উপন্যাসিক।

লেখক বলেন, শিশমহলের কাহিনী আবর্তিত হয়েছে একজন অধ্যাপক জয়েন উদ্দিন ও তার আশপাশের পরিবারের চিরচেনা সাদামাটা দৈনন্দিন ঘটনাগুলো নিয়ে। মধ্যবিত্ত পরিবারগুলোর টানাপড়েনের নিখুঁত ব্যবচ্ছেদের উপন্যাস ‘শিশমহল’ এরই মধ্যে পাওয়া যাচ্ছে রকমারি ডট কম সহ দেশের বই বিপননকারী অনলাইন স্টোরগুলোতে। ১১২ পৃষ্ঠার উপন্যাসটির মূল্য ২০০ টাকা।

অনন্যার স্বত্তাধিকারী ও প্রকাশক মনিরুল হক বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের হাতে বছরব্যাপী নতুন বই তুলে দিতে চাই। বই যেমন মানুষের মনের খোরাক মেটায় তেমনি বই সমাজ গড়ে। মানুষের মনের চোখ খুলে দেয়। মানুষকে উদ্দীপ্ত করে, আলোকিত করে। সামাজিক অবক্ষয়ের চরম এই ক্রান্তিকালে মানুষের হাতে বই তুলে দিতে পারলে সমাজ আবার পুরোনো আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। রকিবুল ইসলাম মুকুল প্রতিশ্রুতিশীল লেখক। তার শিশমহল উপন্যাসটি পাঠকপ্রিয় হবে বলে আমার বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যাউপন্যাসধ্রুব এষরকমারিরকিবুল ইসলাম মুকুললেখক
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT