চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশন বিষয়ে কঠোর অবস্থানে জাতীয় পার্টি সংসদীয় দল

রাহুল রায় রাহুল রায়
৫:০৬ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৬
রাজনীতি
A A

রওশন এরশাদকে জাতীয় পার্টির ১ নম্বর কো-চেয়ারম্যান বানানো না হলে, কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে জাতীয় পার্টির সংসদীয় দল। নেতারা বলেছেন, দেয়ালে পিঠ আটকে গেলে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা।

জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করার পর থেকেই সংসদীয় দলের নেতাদের দাবি চেয়ারম্যান এরশাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। এ নিয়ে দলের ভেতরে চরম কোন্দলের মধ্যেই জেলা কাউন্সিল করতে থাকা এইচ এম এরশাদ রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত প্রেসিডিয়াম মেম্বার ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব বলে মন্তব্য করেন।

সচিবালয়ে এর জবাবে এরশাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে রওশন এরশাদকে ১ নম্বর কো-চেয়ারম্যান করার আহবান জানিয়ে আবারও বিবৃতি দেয় জাপার সংসদীয় দল।

নেতারাও জানিয়ে দিয়েছেন এবার তাদের দাবি মানা না হলে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরি বলেন, রওশন এরশাদকে ১ নম্বর কো-চেয়ারম্যান করা আমাদের সকলের দাবি। একটা সিদ্ধান্ত হতে হবেতো। একটি ঝুলন্ত অবস্থায়তো আপনারাও থাকতে পারবেন না, আমরাও পারবো না। দেয়ালে পিঠ ঠেকে গেলে আপনিতো বাধ্য হবেন কোন সিরিয়াস সিদ্ধান্ত নিতে।

Reneta

কো-চেয়ারম্যান আর মহাসচিবকে নিয়ে জেলায় জেলায় কাউন্সিল করে কমিটি দিচ্ছেন এরশাদ। এমপিদের মাইনাস করে ইউপি নির্বাচনে মনোনয়ন আর জেলা কমিটি গঠন করারও সমালোচনা করেছেন তিনি।

তাজুল ইসলাম বলেন, অনেক জায়গায় নমিনেশন দেয়া হলো অথচ এমপিরা বললো তারা জানেনা। বলেন এটা হতে পারে?  নির্বাচনী এলাকায় উন্নয়নের কাজের সাথে এমপিরা জড়িত। এমপি তার নিজের লোককে সেখানে দিবে। নাহলে তো দলটা ভেঙ্গে গেলো ওইখানে।

বিরোধীদলীয় চিফ হুইপ জানিয়েছেন তাদের দাবি মানা হলে কিছুদিনের মধ্যেই কঠিন সিদ্ধান্ত নিবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিজাপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রওশন বিষয়ে কঠোর অবস্থানে জাতীয় পার্টি সংসদীয় দল

পরবর্তী

রওশন বিষয়ে কঠোর অবস্থানে জাতীয় পার্টি সংসদীয় দল

পরবর্তী

হাসপাতালের সেপটিক ট্যাংকে গ্রেনেড-গুলি

হাসপাতালের সেপটিক ট্যাংকে গ্রেনেড-গুলি

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT