চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণাকারীরা অপরাধী: ফিরোজ রশীদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, যারা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তারা গঠনতন্ত্র বিরোধী অপরাধ করেছেন। তারাই সাধারণ জনগণ এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। জাতীয় পার্টির মাঝে বিভ্রান্তি যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা চলাকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান তিনি।

ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক গোলাম মোহাম্মদ কাদের এমপিকে পার্টির চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করেছেন। পরবর্তীতে ১৭ আগস্ট প্রেসিডিয়ামের সভায় উপস্থিত সকল সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা হতে সমর্থন দিয়েছেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হিসেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চিঠি দিয়ে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ করেছেন। এটা পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। পল্লীবন্ধুও কখনো পার্লামেন্টারী কমিটির সভা করেননি। তাছাড়া গঠনতন্ত্রেও পার্লামেন্টারি কমিটির সভার কোন কথা নেই।

কাজী ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তিনিই হবেন সংসদে বিরোধী দলীয় নেতা।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেছেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। পল্লীবন্ধু তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপিকে গঠনতন্ত্র অনুসরণ করেই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।

Reneta

তিনি বলেন, যিনি অন্য কাউকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি অবৈধ কাজ করেছেন, যাকে ঘোষণা করেছেন তিনি এর প্রতিবাদ না করে সীমারেখা লঙ্ঘন করেছেন। যারা অবৈধ ও অগণতান্ত্রিক ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টি একটি, যার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিকেল ৫টা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা শুরু হয়।

এর আগে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি গোলাম মোহাম্মদ কাদের। রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন- কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এ্যাড. সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, মিঃ সুনীল শুভ রায়, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, পীরজাদা শফিউল্লাহ আল মনির, লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল রানা এমপি, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী ফিরোজ রশীদজাতীয় পার্টিরওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT