চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রংবাজ’ ছবিটি এখনো দেখেনি চলচ্চিত্র সেন্সর বোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
বিনোদন
A A
‘রংবাজ’ ছবিতে শাকিব খান ও বুবলী

‘রংবাজ’ ছবিতে শাকিব খান ও বুবলী

ঈদের মাত্র আর কয়েক দিন বাকি। আগেই ঘোষণা দেওয়া হয়েছে, ছবিটি এবার ঈদেই মুক্তি পাবে। কিন্তু এখানো ‘রংবাজ’ ছবিটি দেখেনি চলচ্চিত্র সেন্সর বোর্ড।

জানা গেছে, গত সোমবার চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘রংবাজ’ ছবিটি। সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু জানান, গতকাল বুধবার ‘রংবাজ’ ছবিটি তারা পেয়েছেন। আজ বৃহস্পতিবার একটি ইংরেজি ছবি চলচ্চিত্র সেন্সর বোর্ডে দেখানো হয়েছে। আগামী শনিবার ‘রংবাজ’ ছবিটি দেখবেন বোর্ডের সদস্যরা।

গত কয়েক মাসে ‘রংবাজ’ আর এই ছবির অভিনয়শিল্পী চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা বুবলী এবং পরিচালক শামীম আহমেদ রনিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, শাকিব খান তার স্বামী, তাদের সন্তান আব্রাম। এরপর ঘটেছে আরও ঘটনা। বদলে গেছে ছবির পরিচালক। এতসব ঘটনার পর গত রোববার ছবির কাজ শেষ হয়েছে।

‘রংবাজ’ ছবিতে শাকিব খানের নতুন লুক

ছবিটির বর্তমান পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা দিন-রাত চেষ্টা করে ছবির কাজ শেষ করেছি। ছবির বেশির ভাগ সম্পাদনার কাজ আগেই শেষ হয়েছে। শুধু গানের সম্পাদনার কাজ বাকি ছিল। গানের ফুটেজ এসেছে রোববার। এরপর সারা রাত সম্পাদনার কাজ হয়েছে।’

ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। যৌথ ভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীরংবাজশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT