চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর মহানগরের জন্য স্বতন্ত্র পুলিশ বাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

রংপুর মহানগর এলাকার জন্য স্বতন্ত্র একটি পুলিশ বাহিনী গঠনের বিধান করে আজ সংসদে রংপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮ পাস করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে রংপুর মহানগরী এলাকায় ফৌজদারি বিচারকার্য পরিচালনায় মেট্রোপলিটন আদালত স্থাপন না হওয়া পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক দায়িত্বে থাকার বিধান করা হয়।

বিলে বাহিনী গঠন, বাহিনীর তত্ত্বাবধান, পুলিশ কমিশনার নিয়োগ, অধঃস্তন পুলিশ কর্মকর্তা নিয়োগ, বদলি, সহায়ক কর্মকর্তা নিয়োগ, বাহিনীর প্রশাসন, অধঃস্তন পুলিশ কর্মকর্তাদের শাস্তি, পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য, জনগণ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রতি পুলিশ কর্মকর্তার কর্তব্য, রাস্তায় পুলিশ কর্মকর্তার কর্তব্য, পুলিশ কর্মকর্তার আইনসঙ্গত নির্দেশ মানা, নির্দেশ কার্যকর করায় পুলিশ কর্মকর্তার ক্ষমতা, তথ্য সরবরাহের ক্ষমতা, সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় তল্লাশির ক্ষমতা, বেওয়ারিশ সম্পত্তির দায়িত্ব গ্রহণ ও বিলিবন্টন, অসুস্থ ও অক্ষম জীবজন্তু নিধন, পরিমাপযন্ত্র ও দাড়িপাল্লা তল্লাশি, পরীক্ষা ও আটকসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

এছাড়া বিলে পুলিশ কমিশনারের ক্ষমতা, জনসাধারণকে নির্দেশ প্রদানের ক্ষমতা, বিশৃঙ্খলা রোধ, জনস্বার্থে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধকরণ, গান-বাজনা ইত্যাদি নিয়ন্ত্রণ, দাঙ্গা ইত্যাদি বন্ধ করা, চিত্তবিনোদনের স্থান ও জনসভায় গোলযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, কতিপয় অপরাধের জন্য দণ্ড ভোগকারী ব্যক্তির অপসারণ, অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি, বিনা পরোয়নায় গ্রেপ্তারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান খানপুলিশলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT