চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে হামলার ঘটনায় ৪২ জন গ্রেপ্তার

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৭:১৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
জনপদ, রংপুর
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কথিত ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে ৩টি গ্রামের সংখ্যালঘু ২৫টি ঘরবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা প্রদান করেছে প্রশাসন। দুস্কৃতিকারীরা যত বড়ই হোক, কেউ ছাড় পাবে না বলেছেন প্রশাসনের কর্মকর্তারা।

থমথমে পরিস্থিতি বিরাজ করছে রংপুরের পীরগঞ্জ রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামে। দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে সনাতন ধর্মের ২৫টি ঘরবাড়ি। মন্দিরে ভাংচুরসহ ঘরবাড়ি-দোকানপাট লুটপাট করা হয়েছে। এক রাতেই নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন তাদের।

সোমবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা প্রদান শেষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তারা।

রোববার বিকেলে মাঝিপাড়া এলাকার এক ছেলে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় শত শত মানুষ ওই কিশোরের বাড়ি ঘিরে ফেললে স্থানীয় জনপ্রতিনিধি তাদের শান্ত করার চেষ্টা করে। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় পুলিশ ওই কিশোরের বাড়ি ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পার্শ্ববর্তী ৩টি গ্রামের সংখ্যালঘু পরিবারের ঘরবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ, ৬১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারসাম্প্রদায়িক হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT