চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে সড়ক দুর্ঘটনা দুঃখজনক: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A

সাভার প্রতিনিধি: রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বেপরোয়া গাড়ি চালানো এবং গাড়ির ছাদে বসার কারণে রংপুরে এই দুর্ঘটনা ঘটেছে। তাই গাড়ির ছাদে করে ঝুঁকিপূর্ণভাবে আমাদের কারো বাড়ি যাওয়া উচিৎ নয়। আমি রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সাহায্যের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’

Banglabid

মন্ত্রী বলেন, দেশে জঙ্গি হামলার কারণ উড়িয়ে দেয়া যায় না। হলি আর্টিজান কিংবা শোলাকিয়ায় হামলা হবে এ আশঙ্কা আমরা কখনও করিনি। তারপরেও জঙ্গিরা হামলা করেছে। তবে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকছুদ, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

নিহতদের মধ্যে এক শিশুসহ তিন জন নারী শ্রমিক রয়েছে। নিহতদের বেশির ভাগই লালমনিরহাটের কালিগঞ্জের বাসিন্দা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুর কাদেরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT