রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি যাত্রীবাহি বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাস চালক রাশেদুল (২৭), তার সহকারী টিটুল (২৫) ও কাঠ ব্যবসায়ী মিঠুন (২৩)। সবার বাড়ি মিঠাপুরের শিরুডাঙ্গা গামে। লাশগুলো ময়নাতদন্তের পর নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।





