রংপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নীলফামারীগামী নিরালা সুপার নৈশকোচ মিঠাপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয় ৬০ জন। গুরুতর আহত ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ছাড়াও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।






