চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে প্রাকৃতিক ফসল সংরক্ষণাগার স্থাপন

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৬:২৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
কৃষি
A A

কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রাকৃতিক ফসল সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে রংপুরে। প্রধানমন্ত্রীর দেয়া জমির ওপর বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরী করা হয়েছে এই ফসল সংরক্ষণাগার।

জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, তারাগঞ্জসহ আট উপজেলায় উৎপাদিত বিভিন্ন ফসল সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে। কৃষক বেশী পরিমান ফসল উৎপাদন করলেও সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বঞ্চিত হন ন্যায্য মূল্য থেকে।

এই সমস্যা দূর করতেই প্রাকৃতিক এই ফসল সংরক্ষণাগার। স্থানীয় কৃষকরা বলছেন, সংরক্ষণাগার হওয়ার ফলে এখন থেকে আমরা সহজেই ফসল সংরক্ষণ করতে পারবো। তাতে করে ঢাকা পৌঁছাতে না পারলেও পচে যাওয়ার হাত থেকে বাঁচা যাবে।

৩৬ শতাংশ জমির ওপর নির্মিত প্রাকৃতিক ফসল সংরক্ষণাগারে ব্যবস্থা রয়েছে বিভিন্ন ফসল সংরক্ষণের। এ অঞ্চলের অন্যতম রবিশস্য আলুসহ মশলা জাতীয় ফসল রসুন, আদা, পেঁয়াজও সংরক্ষণ করা যাবে এখানে।

কৃষকরা বলছেন, এখন থেকে আমাদের উৎপাদিত ফসল পচে যাওয়ার সম্ভাবনা কমে আসবে। তাতে করে আগের থেকে আমরা ভালো দামে ফসল বিক্রি করতে পারবো।

এনসিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থায়নে অল্প খরচে কৃষকদের ফসল সংরক্ষণের এমন প্রযুক্তি সারাদেশে ছড়িয়ে দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Reneta

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর হোসেন বলেন, সংরক্ষণাগার হওয়ার ফলে এখন থেকে কৃষকেরা তাদের ফসলের ব্যাপারে একটা নিশ্চয়তা পাবে। ভালো দাম বুঝে বিক্রি করার সুযোগ পাবে। তাতে করে এ অঞ্চলের কৃষকেরা আগের তুলনায় কৃষি আবাদের প্রতি সচেষ্ট হবে। অচিরেই প্রাকৃতিক ফসল সংরক্ষণাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT