নিখোঁজের চারদিন পার হলেও এখনো খোঁজ মেলেনি রংপুরের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিকের। তবে র্যাব এই আইনজীবীর বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে একটি পুরনো শার্ট উদ্ধার করেছে।
বিশেষ জজ আদালতের সরকারি আইনজীবী(পিপি) আওয়ামী লীগ নেতা রথিশ চন্দ্র ভৌমিকের নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার তার বাড়ির পাশে ডোবা সেচ দেয় র্যাব। এছাড়া রথিশ চন্দ্র ভৌমিকের আশপাশের বাড়ি, দোকানপাট ঝোপ-ঝাড়ে তল্লাশি চালানো হয়েছে।
রংপুরে জাপানি নাগরিক ও মাজারের খাদেম হত্যা মামলার সরকারি আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক।
গত শুক্রবার সকালে রংপুর নগরীর বাবুপাড়ার বাড়ি থেকে এক অপরিচিত মোটর সাইকেল আরোহীর সঙ্গে বের হয়ে আর ফেরেননি তিনি।
তাকে ফিরে পাওয়ার দাবীতে বিভিন্ন সংগঠন নগরীতে মানববন্ধন ও গণ অনশন কর্মসূচি পালন করেছে।








