ফসলের চারা উৎপাদনে আধুনিকতম নার্সারি গড়ে উঠছে রংপুরের এক প্রত্যন্ত গ্রামে। একদল শিক্ষিত ও কৃষিজ্ঞানসম্পন্ন তরুণ বিভিন্ন ফসলের শতভাগ সুস্থ চারা কৃষকের হাতে পৌঁছে দিতে গড়ে তুলেছে ওই নার্সারি। ইতোমধ্যে ওই উদ্যোগ সাড়া ফেলেছে বিভিন্ন এলাকায়।
বীজ নিয়ে কৃষকের হতাশা যখন পুঞ্জিভূত এক সংকট, তখন এই সংকট দূর করতে নীরবে মাঠে নেমেছে কয়েকজন শিক্ষিত ও কৃষি অনুরাগী তরুণ।
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানিপুকুর গ্রামের আবাদি ক্ষেতে ছবির মতো সাজানো নেট হাউজে চলছে চারা উৎপাদনের বড় এক কর্মযজ্ঞ। দূর দূরান্তের কৃষক এখানে ছুটে আসছেন বিভিন্ন সবজি ফসলের চারা সংগ্রহে।
চারার নিশ্চিত প্রাপ্তিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার বীজ ডিলাররা পরিণত হচ্ছেন চারার ডিলারে।
শিল্প কারখানার মতো ধাপে ধাপে চলছে চারা তৈরির নানামুখি কাজ। এতে যুক্ত হয়েছে এলাকার বেশ কিছু সংখ্যক নারীপুরুষ।
উদ্যোক্তারা বলছেন, সুস্থ চারার নিশ্চয়তা, ফসলের উৎপাদনবৃদ্ধিসহ অনেকগুলি দিককে সামনে রেখেই এই নার্সারি শিল্পের উদ্যোগ।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








