বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রংপুর রাইডার্সকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী কিংস। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্য্যাটিং ব্যর্থতার কবলে পড়ে রাজশাহী। শেষদিকে ফরহাদ রেজার ৪৪ ও মেহেদি হাসান মিরাজের ৪১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে রাজশাহী কিংস।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রাজশাহী। অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮৫ রান যোগ করেন ফরহাদ রেজা ও মেহেদি মিরাজ।
ফরহাদ রেজা ৩২ দুটি চার ও দুটি ছয়ে ৪৪ অন্যদিকে মিরাজ ৩৩ বলে তিনটি জার ও একটি ছয়ে ৪১ রান করেন।
রংপুরের বোলারদের মধ্যে আরাফাত সানি তিনটি ও শহীদ আফ্রিদি দুটি উইকেট নেন।







