বলিউডের জনপ্রিয় সুরকার ও শিল্পী পাপন। সংগীতভিত্তিক এক রিয়ালিটি শো এর হোলি পর্বের শুটিং এর ফাঁকে এক শিশু প্রতিযোগীকে পাপনের জোরপূর্বক চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন রুনা ভুঁইয়া নামের এক আইনজীবী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন পাপন। আর জবাবের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সেখানে এক বিশাল বার্তায় পাপন বলেন, ‘যে শিশুটিকে নিয়ে কথা হচ্ছে তার পরিবারও বলছে যা দেখছে মানুষ, ব্যাপারটি আসলে তেমন ছিল না। ক্যামেরার এঙ্গেল এবং আমার জন্যই বিষয়টি এমন দিকে মোড় নিয়েছে, কোনভাবেই এর সাথে যৌন হয়রানিকে মেলানো ঠিক হচ্ছে না। সকলের প্রতি অনুরোধ, না বুঝেই মন্তব্য না করে আগে স্থির ভাবে ভাবুন, এ ঘটনার সাথে সম্পৃক্ত দুই পরিবারের কথা। আমার ১৪ বছরের সংসারে দুইতি সন্তান আছে। এ ঘটনায় যে শিশুটিকে নিয়ে কথা হচ্ছে তাঁর পরিচয়ও আপনারা গোপন করছেন না, নিজেদের মত সিদ্ধান্ত ছড়িয়ে দিচ্ছেন এই খবর কিছু না বুঝেই।
পাপন আরও লেখেন, ‘আমি বলছিনা, আমার কোন দোষ নেই। হোলির শুটিংয়ে মজা করতে করতে আমি মেয়েটিকে আদর করেই তার প্রতি আমার স্নেহ ও ভালোবাসা প্রকাশ করে ফেলেছি। কিন্তু, আমার মনে রাখা উচিত ছিল, বর্তমান যুগে একটি কন্যাশিশুকে স্পর্শ করার আগে চিন্তা করা উচিত, আমার উদ্দেশ্য মহৎ কিংবা অসৎ যাই হোক না কেন। সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে বোকা বলে আপনারা বকা দিতে পারেন কিন্তু আমার অনুরোধ আমাকে খারাপ বলে ভাববেন না’।
পাপন গণমাধ্যমের প্রতি বারবার অনুরোধ করেছেন তাঁরা যেন কোন কিছু ঢালাওভাবে প্রচার করার আগে পুরো ঘটনা ভালো করে জেনে নেয় এবং সেই শিশু প্রতিযোগীর ভাবমূর্তি যেন কোনভাবেই আর ক্ষুণ্ণ না করে। নিজে সজ্ঞানে কোন দোষ করেননি বলেই পাপনের পরিবার তাঁর এই দুঃসময়ে তাঁর সাথেই আছে বলেও জানান আসামের এই শিল্পী।









