অন্যান্য

যৌন হয়রানির প্রতিবাদে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

যৌন হয়রানির প্রতিবাদে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজধানীর তেজগাঁও এলাকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপকের
বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

অভিযুক্ত শিক্ষক ঘটনাকে তার বিরুদ্ধে
ষড়যন্ত্র বলে দাবি করে বলেছেন, তাকে চাকরিচ্যুত করতে একটি মহল তৎপর।

ষড়যন্ত্রের শিকার হতে পারেন এমন আশঙ্কা থেকে আগেই তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান ওই শিক্ষক।

তবে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা অন্য কোথাও লিখিত কোনো অভিযোগ করেনি। তারপরও ঘটনার তদন্ত করছে পুলিশ।

বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ রয়েছে।

বিষয়:ছাত্রী নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…