চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ প্রধানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রধান লেস মনভেস। অন্তত ছয়জন নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। 

সিবিএস কর্পোরেশন বর্তমানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করছে। সিবিএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে মনভেসকে জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, সিইও এবং প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তবে এখনো নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি তিনি।

জোসেপ লেনিলো প্রতিষ্ঠানটির সিইও ও প্রেসিডেন্ট হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বড় অংকের টাকার জন্যই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মনভেস। প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলে এককালীন এ টাকা পাবেন মনভেস।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দাবি করছে এ অংকের পরিমান অন্তত ১০০ মিলিয়ন ডলার। যদিও সিবিএস বলছে, তার বিরুদ্ধে স্বাধীন তদন্ত শেষ হবার আগে তিনি এ টাকা পাবেন না। তবে সেক্ষেত্রে ‘নারীদের কর্মক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ’ প্রকল্পে বরাদ্দ কমতে পারে বলে জানিয়েছেন তারা।

লেস মনভেস ও তার কোম্পানি সিবিএস কর্পোরেশন মিলে যৌন হয়রানী প্রতিরোধের জন্য গড়ে তোলা #MeeToo’ এর জন্য প্রায় ২ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছিল।

Reneta

মার্কিন মিডিয়ার অন্যতম শক্তিশালী সিইও এর মধ্যে একজন ছিলেন মরভেস। ১৯৯৫ সালে তিনি বিনোদন বিভাগের প্রধান হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। ২০০৬ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাচিত হন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তা অস্বীকার করে বিবৃতি দিয়েছেন মনভেস। সেখানে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে প্রায় এক দশক আগের এক মিথ্যা অভিযোগকে টেনে আনা হচ্ছে। আমার সাথে তা সামঞ্জস্যপূর্ণ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদত্যাগযৌন হয়রানিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT