চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগে নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
বিনোদন
A A

বিতর্ক যেন থামছেই না বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর জীবনে। স্ত্রীর সঙ্গে ডিভোর্স বিতর্ক কাটতে না কাটতেই এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাইয়ের বিরুদ্ধে।

তার ভাইয়ের নাম মিনাজউদ্দিন সিদ্দিকী। ভারতের নয়াদিল্লির জামিয়া থানায় অভিযোগটি দায়ের করেছেন তারই এক ভাইঝি!

এ বিষয়ে অভিযোগকারী জানান, আমি যখন অপ্রাপ্ত বয়স্ক ছিলাম তখন থেকেই আমাকে যৌন হয়রানি করা হতো। এমনকি ২০১৭ সালে আমার বিয়ে হওয়ার তিন মাস আগ পর্যন্তই আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছিল।

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ওই তরুণী আরো জানান, আমার বয়স যখন ৯ বছর তখন থেকে মিনাজউদ্দিন চাচ্চু আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করেন। আমি খুব অস্বস্তিবোধ করতাম। তবে আমি কখনো বুঝিনি এটি কোনো ধরনের যৌন নির্যাতন।

তিনি আরো বলেন, আমি বড় চাচ্চুর (নওয়াজউদ্দিন সিদ্দিকী) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কখনো আমাকে বিশ্বাস করেননি। তখন আমার মনে হয়েছিল আমি হয়তো ভুল করছি। কিন্তু যখন বড় চাচী (আলিয়া সিদ্দিকী) এই পরিবারের উপর নির্যাতনের অভিযোগ আনলেন, তখন আমি  বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম না।

অভিযোগকারীর আরো বলেন, এরপর আমি চাচীর (নওয়াজের স্ত্রী) সঙ্গে সবকিছু শেয়ার করি এবং তিনিও আমাকে বলেন, আমি ভুল ছিলাম না। তিনি আমাকে নিজের জন্য দাঁড়াতে বলেন। অবশেষে কথা বলার সাহস পেয়েছি এবং ন্যায়বিচার পেতে আইনের সহায়তা নিতে যাচ্ছি।

Reneta

যদিও বিষয়টি নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী কিংবা তার পরিবারের তরফ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআলিয়াডিভোর্সনওয়াজউদ্দিন সিদ্দিকীবলিউডবিতর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT