চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্তার অভিযোগ পায়েলের, ‘ভিত্তিহীন’ বললেন অনুরাগ কাশ্যপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে অভিনেত্রী পায়েল ঘোষ হঠাৎ করেই আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি যেখানে নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল পায়েল ঘোষের সঙ্গে। সেখানে তিনি বলেছেন, ‘বহুদিন ধরেই মুখ খুলতে চাইছিলাম। অবশেষে আজ বললাম। কিছুদিন আগে মিটু মুভমেন্টের সময় আমার সাথে ঘটে যাওয়া ঘটনা টুইট করেছিলাম। অনেকেই টুইটটি ডিলিট করে দিতে বলেছিলেন, নাহলে আমি কাজ পাব না। আমার ম্যানেজারও বলেছিলেন টুইটটি সরিয়ে ফেলতে। আমি তাদের কথা মেনেছিলাম। এরপর অনুরাগ আমাকে হোয়াটঅ্যাপে ব্লক করে দিয়েছিলেন।’

‘প্যাটেল কি পাঞ্জাবি’ সিনেমা এবং ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি শো-র অভিনেত্রী পায়েল জানান, ভিডিওটি শেয়ার করার আগে বাবা-মাকে বিষয়টি জানাননি তিনি। জানালে তাকে মানা করা হতো। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা মেয়েকে ফোন করে বকেছেন।

পায়েলের দেয়া তথ্য মতে জানা গেছে, অনুরাগ বসু ও পায়েল ফেসবুকে বন্ধু ছিলেন। তাদের তৃতীয়বার দেখা হওয়ার দিন অনুরাগের বাড়িতে ঘটনাটি ঘটে।

পায়েল বলেন, ‘প্রথম দিন দেখা হয়েছিল আরাম নগরের অফিসে, দ্বিতীয় দিন তার বাড়িতেই দেখা হয়। আমরা খুব সাধারণ ভাবেই সিনেমা এবং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি। এরপর আবার তিনি আমাকে তার বাড়িতে ডাকেন। সেইবার হেনস্তার শিকার হই। আমি কোনো হইচই করিনি। অনুরোধ করেছিলাম আমাকে যেতে দেয়ার জন্য, তার বদলে আরেকদিন আসার কথা বলেছিলাম।’

অভিনেত্রী বলেন, ‘এরপর তিনি আমাকে বেশ কয়েকবার তার বাড়িতে যাওয়ার জন্য মেসেজ পাঠিয়েছিলেন। কিন্তু আমি যাইনি।’

Reneta

‘জী, আমরা স্বেচ্ছায় দেখা করেছিলাম। কারা দেখা করেন অনুরাগ বসুর সঙ্গে? অভিনেতা, অভিনেত্রীরাই তার সঙ্গে পরিচিত হতে চান। কাজের কথা বলার জন্য। এর বেশি তো না তাই না?’- বললেন পায়েল ঘোষ।

পায়েল জানান, তার কাছে কোনো প্রমাণ নেই। অনেকটা সময় কেটে গেছে, বেশ কিছু ফোন পরিবর্তন করেছেন তিনি। কোনো ঘটনাও রেকর্ড করা হয়নি।

পায়েলের মতে তিনি শুধু অন্য নারীদের সাবধান করার জন্য বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এই ঘটনাটি ছাড়া মিডিয়ায় অন্য কোনো বাজে অভিজ্ঞতায় পড়তে হয়নি তাকে।
.
পায়েলের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবী করে টুইটারে একটি টুইট করেছেন অনুরাগ বসু। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ কাশ্যপপায়েল ঘোষহেনস্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT