চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যৌথ প্রযোজনার ছবির চেয়ে পাসওয়ার্ডের মান অনেক উপরে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
বিনোদন
A A

বড় পর্দার দর্শক আগের চেয়ে সচেতন। তারা মানসম্মত ছবি দেখতে চান। ছবিতে যদি নতুনত্ব থাকে, ঝকঝকে প্রিন্ট, গল্প, গানে বৈচিত্র থাকে তবে হুমড়ি খেয়ে প্রেক্ষাগৃহে যান দর্শক। নিকট অতীতে দেশের কয়েকটি ছবির দেখতে সিনেমা হলে দর্শকদের উপস্থিতি চোখে পড়েছে। এছাড়া শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সবগুলো ছবি গ্রহণ করেছে বাংলাদেশের দর্শক। 

এ ছবির প্রদর্শনকালে সপ্তাহব্যাপী দেশের অভিজাত সিনেথিয়েটারগুলোতে রুচিশীল দর্শক এসেছিলেন। মফঃস্বলের ছোট ছোট হলেও শাকিব খানের এসব ছবি দেখতে দর্শকদের ভিড়ভাট্টা চোখে পড়েছিল। তাই এ নায়কের ছবির দর্শকরা চেয়েছিলেন, তিনি যেন যৌথ প্রযোজনার ছবির মতো মানসম্পন্ন ছবিতে নিয়মিত কাজ করেন।

অনেকদিন পর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘পাসওয়ার্ড’। নিজের লগ্নিকৃত অর্থে দেশিয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এ নায়ক চেয়েছেন দর্শকদের চাওয়া পূরণ করতে। এমনকি চেষ্টা করেছেন ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে যৌথ প্রযোজনার ছবিগুলোর চেয়ে মানসম্মত সিনেমা দর্শকদের উপহার দেয়ার।

এদিকে ‘পাসওয়ার্ড’ নিয়ে নির্মাতা ব্যাপক আশাবাদী ছবির পরিচালক মালেক আফসারী। তিনি বলেন, সবাই ভাবে ঘরের ছেলে ভালো। তাই যদি হয়, কেনো ভাবে না দেশের ছবি ভালো? যৌথ প্রযোজনার যে কোনো ছবির চাইতে ‘পাসওয়ার্ড’-এর মান অনেক উপরে। এমন গল্পের সিনেমা দুইবাংলার দর্শক প্রথম দেখবে। আমি আবার বলছি ‘প্রথম দেখবে’।

তুরস্কে চিত্রায়িত হয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির ৩ গান। শিগগির গানগুলো একে একে প্রকাশ হবে। এ প্রসঙ্গ টেনে মালেক আফসারী বলেন, প্রথম গান রিলিজ হবার পর দর্শক বুঝতে পারবেন ‘পাসওয়ার্ড’ এর কোনো অপজিশন নাই এবং নাই।

তিনি জানান, দু’দিনের মধ্যে ছবির প্রথম গান ‘পাগল মন’ প্রকাশ পাবে।

Reneta

‘পাসওয়ার্ড’ নিয়ে শাকিব খান বলেন, আমার কো-প্রোডাকশনের ছবিগুলো ও গান দেখে সবাই বাহবা দিয়েছিলেন। এবার একই মান বজায় রেখে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছি। সবগুলো গানের শুটিং একইমান রেখেছি। চিত্রধারণে আন্তর্জাতিকমান বজায় রেখেছি। বেশি কিছু বলতে চাই না। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, গান প্রকাশ হলে সবাই প্রশংসা করবে। গান দেখে সবার প্রাউড ফিল হবে।

এদিকে, মুক্তির অনুমতি পেতে ‘পাসওয়ার্ড’ সেন্সর বোর্ডে জমা আছে। আজ (রবিবার) ছবিটি সেন্সরে প্রদর্শিত হচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান সেন্সরবোর্ড সদস্য খোরশেদ আলম খসরু। ‘পাসওয়ার্ড’ নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মসের ব্যানারে। ছবিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, ইমন, মিশা সওদাগর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT