চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ৫ কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A
আকর্ষণীয় বিনিয়োগের শীর্ষ দেশ হিসে্বে বাংলাদেশের নাম বলা হচ্ছে

আকর্ষণীয় বিনিয়োগের শীর্ষ দেশ হিসে্বে বাংলাদেশের নাম বলা হচ্ছে

২০১৭ সালের বিশ্বব্যাপী ফ্রন্টিয়ার মার্কেটিংয়ের (এফএম) তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। একাডিয়ান এসেট ম্যানেজমেন্টের নিজস্ব দফতরের প্রচারণায় এ তথ্য স্থান পেয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাণিজ্য, বিনিয়োগ ও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক সংবাদ মাধ্যম ফ্রন্টেরা।

একাডিয়ান এসেট ম্যানেজমেন্টের পক্ষ থেকে  ফ্রন্টেরাকে বলা হয়েছে, বিস্তৃত বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে বর্তমানে খুব আকর্ষণীয় সুযোগ রয়েছে। এখানে বাণিজ্যের মাধ্যমে সাড়ে ১২ শতাংশ বেশি আয় করা সম্ভব যা আকর্ষণীয়ভাবে মূল্যবান।

ফ্রন্টিয়ার মার্কেটিংয়ে বর্তমানে ১৪ দশমিক ১৮ শতাংশ বেশি আয় করা হচ্ছে, যেখানে ইমার্জিং মার্কেটের (ইইএম) মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে আয় হচ্ছে ১৫ দশমিক ৫৭ শতাংশ। একে চলতি বছরের সব থেকে ভালো করা মার্কেটগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিনিয়োগের ক্ষেত্রে একাডিয়ান যে কারণে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে
বিনিয়োগের ক্ষেত্রে একাডিয়ান বাংলাদেশকে যে আগের চেয়ে এখন আরো বেশি গুরুত্ব দিয়েছে তাকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক ঝুঁকির কারণে কিছুদিন ধরে এখানে কিছু বিনিয়োগকারী বিনিয়োগ করা কমিয়ে দিয়েছেন। তার পরও একাডিয়ানের শীর্ষ আকর্ষণীয় বিনিয়োগের দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। যেসব বিষয়ে উপর ভিত্তি করে এটি করা হয়েছে, সেগুলো হচ্ছে:

১. উচ্চ জিডিপির হারের সাথে মৌলিক উপাদানসমূহের পরিপুষ্ট অর্থনীতি

২. বিশ্বের অন্যতম দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতি

Reneta

৩. বিনিয়োগ খাতের আকর্ষণীয় কাজের বিপরীতে শ্রমের স্বল্প মূল্য

৪. উদ্যোক্তা সমৃদ্ধ শ্রমবাজার

৫. বিনিময় ব্যবস্থায় একটি স্থিতিশীল মুদ্রা

ফ্রন্টেরার ওই প্রতিবেদনে এই চার্ট দেয়া হয়েছে

সেক্টর এক্সপোজারস
বাংলাদেশের প্রতি সম্মান রেখে একাডিয়ানের সেক্টর এক্সপোজাররা প্রাথমিকভাবে নিচের বিষয়গুলোর উপর মনোবিবেশ করেছেন:

— স্টিল কোম্পানির মাধ্যমে অবকাঠামো তৈরি

— স্বল্প শ্রম মূল্যের কারণে এবং বাণিজ্যের ধরনের কারণে টেক্সটাইল কোম্পানিগুলো সুবিধা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে

— বিস্তৃত অর্থনীতির কার্যক্ষেত্রের অদ্বিতীয় ভূমিকা পালন করছে ব্যাংক ও কোম্পানিসমূহ

প্রতিবেদনে আরও বলা হয়, বিনিয়োগকারীরা ফার্মাসিটিউক্যালস সেক্টরে নজর দিতে পারেন, যা বর্তমানে প্রায়োগিক ও মূল্যায়নের দিক থেকে খুব ভালো অবস্থানে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT