চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে স্মৃতি কখনো ভোলার নয়

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৫৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

১৩ এপ্রিল, ১৯৯৭। তেইশ বছর আগে এই দিনেই আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। টাইগার ক্রিকেটাররা আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল পুরো জাতিকে। সে অর্জনের ২৩ বছর পূর্তির দিন আজ। কুয়ালালামপুরে কেনিয়ার বিপক্ষে শিরোপা জয়ের সেই রুদ্ধশ্বাস লড়াই স্মৃতিতে এখনো অমলিন।

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নিতে এক বলে চাই ১ রান। কিলাত কিলাত মাঠে সে কী উত্তেজনা! টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়নি ম্যাচ। তবে মাঠের অবস্থা টের পাওয়া যাচ্ছিল বেতারে বাংলাদেশের ধারাভাষ্যকারদের কণ্ঠ শুনেই। স্নায়ুক্ষয়ী সেই মুহূর্তে বোলার ছিলেন পেসার টনি সুজি। ব্যাটিং প্রান্তে হাসিবুল হোসেন শান্ত। অপর প্রান্তে খালেদ মাসুদ পাইলট।

লেগস্টাম্পের একটু বাইরের বল ব্যাটে করতে পারেননি হাসিবুল। তার প্যাডে লেগে বল চলে যায় শর্ট ফাইন লেগে। উইকেটরক্ষক কেনেডি ওটিয়ানো কিছুটা দৌঁড়ে বল ছোড়ার আগেই দুই ব্যাটসম্যানের প্রান্ত বদল। ব্যাট উঁচিয়ে হাসিবুলের ভোঁ দৌড়। রচিত হল নতুন রূপকথা।

ফ্ল্যাশব্যাক: পর্ব-১: মাশরাফীর তাণ্ডবে বাংলাদেশের প্রথম তিনশ, পর্ব-২: অবিশ্বাস্য বোলিং, হেরেও ম্যাচসেরা আফতাব,

বাংলাদেশ ক্রিকেটকে বড় মঞ্চে নিয়ে যাওয়ার সিঁড়ি ধরা হয় সেই আইসিসি ট্রফি জয়কে। মনে করা হয় টাইগার ক্রিকেটে নতুন সূর্য উদিত হয়েছিল ১৩ এপ্রিল। সেই আলোয় আলোকিত হয়ে এসেছে আরও অনেক অনেক সাফল্য। বাংলাদেশ এখন ওয়ানডের সাত নম্বর দল। যত অর্জনেই নাম লেখাক পথ যারা দেখিয়েছিলেন, সেই আকরাম খানের দল ইতিহাস গড়ার বীরসেনানী হয়ে থাকবেন সবসময়।

টাইগারদের আইসিসি ট্রফি জয়ের পর ক্রিকেট খেলাটি ছড়াতে থাকে দেশের আনাচে-কানাচে। প্রাণের খেলা ফুটবলকে ছাপিয়ে এটিই এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। সব বিভেদ ভুলিয়ে পুরো দেশকে এক সুতোয় গেঁথে ফেলে ক্রিকেট।

আইসিসি ট্রফির ফাইনাল ম্যাচটি ছিল মূলত ১২ এপ্রিল। প্রথমে ব্যাট করে কেনিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪১ রানের লড়াকু পুঁজি। স্টিভ টিকোলো একাই খেলেন ১৪৭ রানের ইনিংস। কেনিয়ান ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। ওইদিন আর খেলাই হয়নি।

রিজার্ভ ডে থাকায় ১৩ এপ্রিলে গড়ায় ম্যাচ। আউটফিল্ড ভেজা থাকায় সকালটা কাটে অপেক্ষায়। মাঠের পানি শুকাতেই চলে যায় আধাবেলা। ফলে ছোট হয়ে আসে ম্যাচের দৈর্ঘ্য। ৫০ ওভারে ২৪২ রানের বদলে ডাকওয়ার্থ ও লুইস মেথডে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১৬৬। দুই উইকেট হাতে রেখে শেষ বলে টাইগাররা পৌঁছায় লক্ষ্যে। বাংলাদেশের প্রাণের উৎসব নববর্ষের আগেরদিন ক্রিকেটের নতুন শক্তি হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

ট্যাগ: আকরামটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসকদের উপর হামলা, ক্ষুব্ধ অজয় দেবগন

পরবর্তী

করোনাভাইরাস: ব্যাংকে ১০ দিন অফিস করলেই বাড়তি এক মাসের বেতন

পরবর্তী

করোনাভাইরাস: ব্যাংকে ১০ দিন অফিস করলেই বাড়তি এক মাসের বেতন

করোনাভাইরাম

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা ১ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভের বিষয়ে জানতে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT