চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সব সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বীর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

নির্মাণের শুরু থেকে আলোচনায় শাকিব খানের ‘বীর’। ছবিটি দেখতে মুখিয়ে আছেন দর্শক। অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)।

শুক্রবার দেশের ৮০ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত চলতি বছরের বহুল প্রতীক্ষিত এ ছবি। বৃহস্পতিবার দুপুরে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।

ঢাকার মধ্যে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং ধানমন্ডির সীমান্ত সম্ভার, যমুনা ব্লক বাস্টার, শ্যামলী, আনন্দ, এশিয়া, বিজিবি, বলাকা, মধুমিতাম অভিসার, পদ্মা, পূনম, পূরবী, জোনাকি, মুক্তি, বর্ষা, অভিসার, চম্পাকলি সবখানেই চলবে শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি ‘বীর’।

শাকিব খানের ‘বীর’-এর দাপটে এদিন প্রেক্ষাগৃহে আর কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না। প্রযোজক ও পরিবেশক সমিতি বলছে, ভালোবাসা দিবসে মুক্তির জন্য একাধিক ছবি নাম লিপিবদ্ধ থাকলেও মুক্তির মিছিলে থাকছে শুধুমাত্র ‘বীর’। আর এ ছবির মাধ্যমে ২০২০ সালে ঢালিউড বস শাকিব খানের প্রথম কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে ছবি সংশ্লিষ্টরা মনে করছেন, বীরের মাধ্যমে চাঙ্গা হবে সিনেমা বাজার।

প্রদর্শক সমিতি আশা করছে, ‘বীর’ সিনেমা হলগুলোতে চলবে উৎসবের আমেজে। এমনকি পহেলা বৈশাখ পর্যন্ত ‘বীর’ দাপিয়ে প্রদর্শিত হবে। এদিকে, ‘বীর’ যৌথভাবে পরিবেশনা করছে সুনান ফিল্মস ও এসকে ফিল্মস। জানা গেছে, যেসব সিনেমা হলে ‘বীর’ প্রদর্শিত হতে যাচ্ছে, সবখানেই হাই রেন্টালে ছবি দেওয়া হয়েছে।

Reneta

মুক্তির আগেই ‘বীর’-এর ফার্স্টলুক, গান, ট্রেলার প্রকাশের পর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইমরান-কোনালের গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি এসকে ফিল্মসের ইউটিউবে প্রকাশের পর সাড়া ফেলেছে।

ছবির অন্যান্য গানগুলোও মুগ্ধ করেছে। ‘বীর’-এর ট্রেলারেও নতুন শাকিবকে দেখেছেন দর্শক। সবকিছু ছাপিয়ে নায়ক শাকিব প্রযোজিত তৃতীয় ছবি ‘বীর’ দাপটের সঙ্গে সিনেমা হলে দর্শকদের কতোটা মনোরঞ্জন করতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা।

Jui  Banner Campaign
ট্যাগ: বীরবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT